Sunday, April 12, 2026

বিজেপি-বিরোধী, সংখ্যালঘু ও তফসিলিদের বেছে বেছে নাম বাদ! তথ্য-প্রমাণ তুলে তোপ অভিষেকের

Date:

Share post:

খসড়া তালিকায় লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ৫৮ লক্ষ বাদ। তারপর প্রথম দফার চূড়ান্ত তালিকাতেও আরও প্রায় ৬ লক্ষ নাম বাদ। সবমিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ৬৪ লক্ষ নাম বিভিন্ন চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন। কাদের, কোন জেলার মানুষকে একেবারে ‘টার্গেট’ বানিয়ে নাম বাদ দেওয়া হচ্ছে, তথ্য-প্রমাণ তুলে ধরে তা দেখিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে অভিষেকের সাফ কথা, যারা বিজেপিকে ভোট দেয় না, বেছে বেছে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। সংখ্যালঘু এবং তফসিলি জাতিভুক্ত মানুষদের নাম বেছে বেছে ভোট দেওয়া হচ্ছে, যারা বিজেপিতে ভোট দেয় না! যারা দশকের পর দশক বাংলায় রয়েছে অথচ শুধুমাত্র বিজেপিকে ভোট দেয়নি বলে ভোটাধিকার কেড়ে নিয়েছে!

চূড়ান্ত তালিকাতেও বিচারাধীন-এর আড়ালে কোন জেলা থেকে কত নাম বাদের অপচেষ্টা চলছে, তথ্য তুলে ধরে অভিষেক বলেন, কোচবিহারে বিচারাধীন ২ লক্ষ ৩৮ হাজার, ভোটার লিস্টের প্রায় ১০ শতাংশ। উত্তর দিনাজপুরে বিচারাধীন ৪ লক্ষ ৮০ হাজার। ভোটার লিস্টে নাম রয়েছে ২১ লক্ষ। অর্থাৎ প্রায় ৩০ শতাংশ। মালদহে ভোটার লিস্টে নাম রয়েছে ২৯ লক্ষ আর বিচারাধীন সাড়ে ৮ লক্ষ। অর্থাৎ প্রায় ৪০ শতাংশ ভোটারকে বাদ দিতে চাইছে। মুর্শিদাবাদে ভোটার রয়েছে ৫৪ লক্ষ। বিচারাধীন প্রায় ১১ লক্ষ ১ হাজার। প্রায় ২০ শতাংশ। উত্তর ২৪ পরগনায় ভোটার তালিকায় নাম রয়েছে ৭৫ লক্ষ। বিচারাধীন প্রায় ৬ লক্ষ। দক্ষিণ ২৪ পরগনাতেও বিচারাধীন প্রায় সাড়ে ৫ লক্ষ। পূর্ব বর্ধমানেও বিচারাধীন ৩ লক্ষ ৬৫ হাজার। বিচারাধীনের নামে নাম বাদের চক্রান্ত!

আরও পড়ুন- এসআইআর-এর নামে লক্ষ লক্ষ বাঙালির নাম বাদ! প্রতিবাদে রাজপথে বাংলা পক্ষ

_

_

_

_

_

_

_

_

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...