Saturday, April 11, 2026

তৃণমূলের প্রার্থী রাজীব কুমার, কুৎসা বিরোধীদের: সংসদের ওজন বাড়বে, পাল্টা তৃণমূল

Date:

Share post:

রাজ্যসভা নির্বাচনের আগে তৃণমূলের প্রার্থী তালিকা দেখে গোটা রাজ্য তো বটেই। গোটা দেশে চাপা গুঞ্জন। সঙ্গী দল থেকে সমর্থকরা প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পুরুষ মহিলা প্রার্থীর মধ্যে ভারসাম্য তো বটেই, সমাজের একাধিক স্তম্ভগুলির প্রতিনিধিত্ব দেখে কার্যত গায়ে ফোস্কা পড়ছে বিরোধীদের। স্বাভাবিকভাবেই তারা, বিশেষত বিজেপি নেতারা কুৎসা ছাড়া আর পথ খুঁজে পাচ্ছে না। প্রাক্তন ডিজিপি রাজীব কুমারকে (former DGP Rajeeb Kumar) প্রার্থী করায় রাজ্য পুলিশের সঙ্গে শাসকদলের আঁতাঁত নিয়ে অভিযোগ করার চেষ্টা চালিয়েছে। সেখানেই পাল্টা রাজীব কুমারের মতো দক্ষ অবসরপ্রাপ্ত আইপিএস রাজ্যসভায় (Rajyasabha) রাজ্যের প্রতিনিধিত্ব করলে তা বাংলার জন্য কীভাবে লাভবান, তা তুলে ধরেন তৃণমূল নেতৃত্ব।

তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী রাজীব কুমারকে পুরস্কার তত্ত্ব নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে মনে করিয়ে দেন বিজেপির একের পর এক প্রশাসন ও বিচার বিভাগের থেকে কীভাবে প্রার্থী করেছে। প্রশ্ন তোলেন ভারতী ঘোষকে (Bharati Ghosh) কী বিজেপি পক্ষপাতিত্ব করার পুরস্কার দিয়েছিল? অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Gangopadhyay) ঠিক কী কারণে বিজেপি পুরস্কার দিয়েছে? রাজীব কুমার ইতিমধ্যেই অবসরপ্রাপ্ত আইপিএস (Retired IPS)। কিন্তু ভারতী ঘোষ বা অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি করতে করতে হঠাৎ ইস্তফা দিয়ে বিজেপিতে চলে গিয়েছেন।

আদতে তৃণমূল যে প্রার্থী তালিকা তৈরি করেছে তাতে যে পায়ের তলার মাটি সরে যাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বেরও, তারই ফলে তাঁদের এই আস্ফালন। তা স্পষ্ট করে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেন, তৃণমূল এই মুহূর্তে যে সেরা প্রার্থী তালিকা করতে পারে তা করেছে। তৃণমূলকে বাংলাকে অগ্রাধিকার দিতে হয়। পাশাপাশি জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা খেয়াল রেখে সেই তালিকা ঠিক করতে হবে। বিরোধীরা যদি জ্বলে মরেন সেটা তাঁদের সমস্যা।

আরও পড়ুন : রাজ্যসভার প্রার্থী ঘোষণা তৃণমূলের: প্রাক্তন পুলিশ কর্তা থেকে অভিনেত্রী তালিকায়

সেই সঙ্গে কীভাবে রাজীব কুমারের মতো সাংসদ বাংলার পক্ষে অত্যন্ত দরকারি, তা উল্লেখ করে কুণাল দাবি করেন, রাজীব কুমার একজন দক্ষ আইপিএস (Retired IPS)। বিরোধীরা সমালোচকরা যা-ই বলুক, দক্ষ পুলিশ আধিকারিক সাংসদ (MP) হিসাবে সক্রিয়া ভূমিকা পালন করতে পারেন। সবটা বিতর্ক দিয়ে মাপা যায় না। তাঁর আইপিএস হিসাবে অভিজ্ঞতাকে দল কাজে লাগাচ্ছে। রাজীব কুমার সংসদে গেলে ওজন বাড়বে রাজ্যসভার।

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...