Saturday, April 11, 2026

বাংলায় ভোটার তালিকা জটিলতা জারি, তার মধ্যেই ভোটের দিন ধার্য করতে বৈঠকে কমিশন

Date:

Share post:

নির্ধারিত সময়েই বাংলাতে (West Bengal Election) ভোট হবে একথা আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন (Election Commission of India)। ২৮ ফেব্রুয়ারি শনিবার প্রকাশিত হয়েছে বাংলার চূড়ান্ত ভোটার তালিকা। যেখানে ৬০ লক্ষ মানুষের নাম ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র (Logical Discrepancy) তালিকায় অমীমাংসিত হয়ে থেকে গিয়েছে। এমত পরিস্থিতিতে বাংলায় কবে ভোট হতে পারে এই নিয়ে চলছে জল্পনা। ঠিক তার মধ্যেই সোমবার নির্বাচন কমিশনের তরফে জরুরী বৈঠকের কথা ঘোষণা করা হয়েছে। রাজ্যে না এলেও সোমবার ও মঙ্গলবার জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ভার্চুয়ালবৈঠক করবেন। তবে এর আগের সূচি অনুযায়ী, রবিবার কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনার-সহ প্রায় ৮ জন আধিকারিকের পশ্চিমবঙ্গে আসার কথা ছিল।

সকাল ১১টা থেকে শুরু হবে বৈঠক। সোমবারের বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের বিভিন্ন পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনাররা, ডিজি ও আইজি পদমর্যাদার আধিকারিকরা। এছাড়াও উপস্থিত থাকবেন প্রতিটি জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা। রাজ্য পুলিশের তরফে ভোটের আগে রাজ্যে নিরাপত্তার ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, জেলায় জেলায় নিরাপত্তা সুনিশ্চিত করতে কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ইত্যাদি একাধিক গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ে দেখা হবে প্রথমদিনের বৈঠকে। এদিন প্রথম পর্যায়ের এই বৈঠক চলবে দুপুর দেড়টা অবধি। এরপর মধ্যাহ্নভোজের বিরতির পর বিকেল ৫টা অবধি চলবে এই বৈঠক। আরও পড়ুন: হার নিশ্চিত বুঝেই ভোট পিছোতে চাইছে বিজেপি: ভোটার তালিকা জটিলতায় তোপ অভিষেকের

দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবারের বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, রাজ্যের নির্বাচন কমিশনের একাধিক শীর্ষ আধিকারিকরা। বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানেরা। এদিন মূলত পশ্চিমবঙ্গে কত দফায় নির্বাচন করা যেতে পারে এই বিষয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। এছাড়াও ইতিমধ্যেই রাজ্যে এসে পৌঁছেছে ২৪০ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। তাঁদের কোথায় কোথায় মোতায়েন সেই বিষয়েও আলোচনা হতে পারে।

Related articles

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...