Monday, April 13, 2026

SIR মামলা যে বিচারপতির অধীনে ভোটারলিস্টে তাঁর নামই ভুল! কমিশনকে নিশানা অভিষেকের

Date:

Share post:

এসআইআর মামলার শুনানিতে নামের গরমিল নিয়ে প্রশ্ন তুলেছিলেন সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি। আশ্চর্যজনকভাবে এবার চূড়ান্ত ভোটার তালিকায় দেখা গেল তাঁরই নামের বানান ভুল। সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর (Jaymaly Bagchi) নামের ‘বাংলা বানান’ ভুল রয়েছে। তবে ভোটার তালিকার ইংলিশ সংস্করণে বিচারপতির নামের বানান ঠিক আছে। এই নিয়ে সোমবার নির্বাচন কমিশনকে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কেন্দ্রকে নিশানা করে বলেন, ”আপনার ভোটাধিকার বিজেপি কেড়ে নিতে চাইছে। ভূভারতে আগে এই জিনিস হয়নি। কাল রাতে দেখছি যে সুপ্রিম কোর্টে SIR মামলা যে বিচারকের অধীনে রয়েছে ভোটারলিস্টে তাঁর নামই ভুল। ভাবুন, যে বিচারপতির এজলাসে মামলা বিচারাধীন, সেই বিচারপতির নামের বানান ভুল। এর থেকে বড় আর কি হতে পারে। সবটাই দিনের আলোর মত পরিষ্কার। অতএব যতই কর হামলা, আবার জিতবে বাংলা।” এরপরেই এসআইআর এর ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, “৬০ লক্ষ মানুষকে ঝুলিয়ে রাখা হয়েছে। ভোটে বাংলার মানুষই এর জবাব দেবেন। খাওয়া-ঘুম-স্নান ছাড়া আগামী দু’মাস বাকি সময়টা বাংলা মায়ের জন্য দিন। যত দিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, “বাংলার মানুষকে কেউ ভাতে মারতে পারবে না। চোর চিটিংবাজদের রথ। রথ যত্নে রাখুন। ওই রথেই গুজরাত ফিরে যেতে হবে। অন্তর্যামী আগামী দিনে ফল দেখিয়ে দেবে। আগামীদিনে বিজেপিকে ৫০-এর নিচে নামাতে হবে।” আরও পড়ুন: কলকাতা-কল্যাণী সংযোগকারী সড়কপথ উদ্বোধন মুখ্যমন্ত্রীর, SIR আতঙ্কে মৃতদের পরিবারের সদস্যদের হাতে নিয়োগপত্র

উল্লেখ্য, লিস্ট বেরোনোর পর দেখা গিয়েছে রাজ্যের প্রচুর সংখ্যক মানুষের বাংলা নামের বানানে ভুল থেকে গিয়েছে। নির্বাচন কমিশনও সেই ভুলের কথা স্বীকার করেছে। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, কমিশনের গাফিলতির ফলে কোনও ভোটারের এপিক কার্ডে বাংলা নাম ভুল থাকবে কেন?

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...