Monday, April 13, 2026

আজও নিজের হাতে ‘গণশক্তি’ লাগিয়ে বেড়ান তিনি

Date:

Share post:

স্বামী অমিতাভ নন্দী (Amitabha Nandi) ছিলেন ডাকসাইটে সিপিএম (CPIM) নেতা তথা দমদমের সাংসদ। তিনি নিজে ছিলেন বিধাননগর পুরসভার কাউন্সিলর, বৃহত্তর দায়িত্বেও, চেয়ারম্যান ইন কাউন্সিল। সিপিএমের সুভাষ চক্রবর্তী (Subhash Chakraborty) বনাম অমিতাভ নন্দী শিবিরের লড়াইয়ের অন্যতম মুখ। আজ সিপিএমের সরকার, পুরসভার সেই দাপট নেই। পার্টি শূন্যের গেরো কাটাতে লড়ছে। অমিতাভ নন্দীও মারা গিয়েছেন বহুকাল হল। তাহলে এখন কী করছেন দুদশক আগের ঝাঁঝালো সিপিএম নেত্রী ইলা নন্দী (Ela Nandi) কী করছেন? বয়স বেড়েছে, পার্টির কাজ তেমন নেই। তবু, এক বিরল নেশায় আক্রান্ত তিনি। ইলা নন্দী রোজ সকালে কয়েকটি বোর্ডে নিজে হাতে ‘গণশক্তি’ লাগিয়ে বেড়ান। সঙ্গে কোনোদিন কাউকে পেলে ভালো। না হলে একাই। 

নিজেই হাতে রাখেন গণশক্তি আর দেওয়ালে মারার আঠা। সিপিএমের এমন বেহাল অবস্থাতেও ইলা নন্দী (Ela Nandi) ‘গণশক্তি’র প্রচার থেকে নিজেকে দূরে রাখতে পারেন না। কে পড়বে, কতজন পড়বে ঠিক নেই, রোজ সকাল সাতটায় বেরিয়ে পড়েন ইলা। ইদানিং ট্র্যাকস্যুটও পরছেন প্রায় পঁচাত্তরের নেত্রী। একদা প্রবল ক্ষমতা, সকাল থেকে লোকের ভিড়, ব্যস্ততা এখন অতীত। তবে নেত্রী থেকে যেন নিজেকে কর্মীতে রূপান্তরিত করে তৃপ্তি পাচ্ছেন ইলা। পরিচিত এলাকায় পার্টির ভোটার (Voter) কমেছে। অনেকে তৃণমূলে গেছে। অনেকে বিজেপিকে ভোট দেয়। হাতে গোণা কিছু কমরেড আছেন এখনও। হয়ত তাঁদের জন্যই ইলা নন্দী আজও সকালে পার্টির মুখপত্র দেওয়ালে লাগাতে হেঁটে বেড়ান।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...