Monday, April 13, 2026

প্রাক দোল- উৎসবের মঞ্চ থেকে সর্বধর্ম সমন্বয়-সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর, পা মেলালেন ডান্ডিয়ায়

Date:

Share post:

দোলের প্রাক্কালে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত দোল ও হোলির মিলন উৎসবের মঞ্চ থেকে সর্বধর্ম সমন্বয় ও সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সোমবার এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই একটি রাস্তার উদ্বোধনও করেন তিনি। শিল্পীদের অনুরোধে নাচের তালে তালে পা-ও মেলান তিনি। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দ্রনীল সেন, মন্ত্রী নির্মল দাস, ইমন চক্রবর্তী, ডোনা গাঙ্গুলি-সহ টেলি ও টলি জগতের একাধিক ব্যক্তিত্ব এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।

উৎসবের আবহে মুখ্যমন্ত্রী আগাম দোল ও হোলির শুভেচ্ছা জানিয়ে বলেন, সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের উপস্থিতিই বাংলার সম্প্রীতির পরিচয়। মঞ্চে রাজস্থানি, গুজরাটি, বিহারি ও পাঞ্জাবি নৃত্য পরিবেশনা দর্শকদের মন কাড়ে। সংগীত পরিবেশন করেন নচিকেতা, ইমন ও ইন্দ্রনীল। মুখ্যমন্ত্রী বলেন, “দোল হোক শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের উৎসব।” ইস্কন, রামকৃষ্ণ মিশন ও বিভিন্ন গুরুদ্বারার প্রতিনিধিদের প্রতিও শুভেচ্ছা জানান তিনি। আরও পড়ুন: কলকাতা-কল্যাণী সংযোগকারী সড়কপথ উদ্বোধন মুখ্যমন্ত্রীর, SIR আতঙ্কে মৃতদের পরিবারের সদস্যদের হাতে নিয়োগপত্র

সর্বধর্ম সমন্বয় ও সম্প্রীতির বার্তা দিয়ে তিনি বলেন, “আমরা মানুষকে ভাঙি না, মানুষকে এক করি।” বিভাজনের রাজনীতির বিরোধিতা করে মানবিক শক্তির জয়ের আশাবাদ ব্যক্ত করেন তিনি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর-এর কবিতা উদ্ধৃত করে সম্প্রীতির পক্ষে সওয়াল করেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংস, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগত সিংহ, মৌলানা আবুল কালাম আজাদ-সহ একাধিক জাতীয় নেতার নাম স্মরণ করে দেশপ্রেম ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেন।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...