Wednesday, March 25, 2026

আইপিএলের আগে ফের বিতর্ক, আইন ভেঙে জরিমানা ধোনির

Date:

Share post:

আইপিএলের আগে বিতর্ক যেন পিছু ছাড়ছে না মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)। কয়েকদিন  আগে ঝাড়খণ্ড সরকারের পক্ষ থেকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল ধোনিকে। এবার আইন লঙ্ঘন করায় জরিমানা হল প্রাক্তন ভারত অধিনায়কের।

সময় পেলেই ধোনি (MS Dhoni) বাইক নিয়ে রাঁচির রাস্তায় বেরিয়ে পড়েন। কিন্তু সেই বাইকের গতি নির্দিষ্ট সীমা লঙ্ঘন করে গিয়েছে।  ‘মোটর ভেহিক্যালস অ্যাক্ট’-এর ১৮৩ নম্বর ধারায় প্রাক্তন ভারত অধিনায়ককে ১০০০ টাকা জরিমানা করা হয়েছে। রিং রোডে যে বাড়িতে ধোনি থাকেন কাছে একটি লিগন্যালে গতি মাপার যন্ত্র রয়েছে। সেখানেই ধরা পড়ে যে নির্ধারিত গতির থেকে বেশি গতিতে বাইক চালিয়েছেন তিনি। ফলে জরিমানা করা হয়েছে মাহিকে।

কয়েক দিন আগেই ঝাড়খণ্ডের হাইজিং বোর্ডের পক্ষ থেকে ধোনিকে নোটিশ পাঠানো হয়েছিল জমি সংক্রান্ত সমস্যায়।  হার্মু রোডে একটি জমি দেওয়া হয়েছিল সেই জমি শুধুমাত্র বসবাস করার জন্যই সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। শর্ত ছিল সেখানে কোনও ব্যবসায়িক কর্মকাণ্ড করা যাবে না।  কিন্ত সরকারের  নজরে এসেছে, সেই জমি ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করছেন প্রাক্তন ভারত অধিনায়ক। সেখানে ক্লিনিক খোলা হয়েছে। বিষয়টি নিয়ে কঠোর হচ্ছে হেমন্ত সোরেন প্রশাসন।

ঝাড়খণ্ডের হাউজিং বোর্ডের চেয়ারম্যান সঞ্জয়লাল পাসওয়ান জানিয়েছেন, রাঁচিতে যে জমি ধোনিকে দেওয়া হয়েছিল তা শুধুমাত্র বসবাসের জন্য। সেখানে কোনও ব্যবসায়িক কর্মকাণ্ড চালানো যাবে না। কিন্ত ধোনি সহ অনেকেই সেই শর্ত লঙ্ঘন করছেন। তাদের নজরে এসেছে জমিটি ব্যবসায়িক স্বার্থে ব্যবহৃত হচ্ছে। তাই ধোনি সহ অনেককেই নোটিশ পাঠানো হচ্ছে। এরইমধ্যে আইপিএলের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন ধোনি।

Related articles

আরামবাগ সরকারি হাসপাতালে ৩৪ ডাক্তারকে ভোটার ডিউটি! বেনজির নির্দেশ কমিশনের

ভোটের (2026 Election) ডিউটির জন্য আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩৪ জন চিকিৎসককে চিঠি পাঠালো কমিশন (Election Commission)। একসঙ্গে...

প্রতিদিন প্রকাশিত হবে সাপ্লিমেন্টারি তালিকা ! হাইকোর্টকে চিঠি কমিশনের 

সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ নিয়ে প্রতিদিন একটা করে নতুন নাটক নির্বাচন কমিশনের। এবার জানানো হল প্রতিদিন...

বেঁচে থাকতে NRC হবে না! ময়নাগুড়ির সভা থেকে চা শ্রমিক-আলু চাষিদের পাশে থাকার আশ্বাস মমতার

চালসার পর বুধবার ময়নাগুড়িতে জনসংযোগ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এসআইআর নিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপিকে একহাত...

IPL: রাজস্থান দল বিক্রিতে ওয়ার্নের পরিবারের বিপুল অর্থ প্রাপ্তি, জানুন নেপথ্যের অঙ্ক

বিপুল অঙ্কে বিক্রি হল রাজস্থান রয়্যালস। এতেই বিপুল অর্থ প্রাপ্তি প্রয়াত শেন ওয়ার্নের (Shane Warne) পরিবারের। ২০০৮ সালে...