Saturday, June 20, 2026

পরিস্থিতি উদ্বেগজনক, মধ্যপ্রাচ্যের ভারতীয়দের জন্য হেল্পলাইন নম্বর চালু নয়াদিল্লির

Date:

Share post:

ইরানের সঙ্গে ইজরায়েল ও মার্কিন সেনার সংঘর্ষ ক্রমাগত ভয়ংকর রূপ নিচ্ছে। মুহুর্মুহু বোমাবর্ষণ আর মিসাইল আক্রমণে বাড়ছে প্রাণহানির আশঙ্কা। এই আবহে মধ্যপ্রাচ্যে আটকে থাকা ভারতীয়দের (Indians in Middle East) জন্য হেল্পলাইন নম্বর চালু করল নয়াদিল্লি। ভারতীয় বিদেশমন্ত্রকের (ministry of external affairs) তরফে বিবৃতি জারি করে এ খবর জানানো হয়েছে।

যুদ্ধের পঞ্চম দিনে ইজরায়েলকে টার্গেট করেছে হিজবুল্লাহ। পাল্টা জবাব দিয়ে ইরানে আক্রমণ চালাচ্ছেন নেতানিয়াহু দেশ। ইরান গালফের (Gulf Region) একাধিক দেশে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। পশ্চিমের দেশে একের পর এক বিমান বাতিলের বহু ভারতীয় আরব দুনিয়ায় আটকে পড়েছেন। পরিবারের সঙ্গে যোগাযোগ না হওয়ায় উদ্বেগ বাড়ছে। পরিস্থিতির দিকে নজর রাখছে ভারতীয় বিদেশ মন্ত্রক।এবার বিশেষ সাহায্যের জন্য কন্ট্রোল রুম চালু করা হলো। চারটি নম্বর দেওয়া হয়েছে যেখানে ফোন করে সাহায্য চাওয়া যাবে। হেল্পলাইন নম্বরগুলি হল ১৮০০-১১৮-৭৯৭(টোল ফ্রি), ০১১-২৩০১-২১১৩ / ০১১-২৩০১-৪১০৪/ ০১১-২৩০১-৭৯০৫ (ল্যান্ডলাইন নম্বর)। এর পাশাপাশি ইরান, বাহরিন, ইরাক, ইজরায়েল, সংযুক্ত আরব আমিরশাহিসহ বিভিন্ন দেশের ভারতীয় দূতাবাসের জরুরি নম্বরও প্রকাশ করা হয়েছে। বর্তমানে পশ্চিম এশিয়ার আকাশপথ প্রায় বন্ধ। ফলে দুবাই, দোহা-সহ বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়েছেন বহু ভারতীয়। যুদ্ধ পরিস্থিতি আরও খারাপ হলে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার জন্য বিশেষ ব্যবস্থা করার কথা ভাবছে কেন্দ্র (Government of India)।

 

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...