লোকালয়ে ঢুকে দাঁতালের তাণ্ডব: বাঁকুড়ায় মৃত ১, আহত ৩

ভোরের আলো ফোটার আগেই আতঙ্কে কেঁপে উঠল গ্রাম। বুধবার (Wednesday) সকালে বাঁকুড়া (Bankura) জেলার জয়পুর (Joypur) ব্লক (Block)-এর একাধিক গ্রামে আচমকা ঢুকে পড়ে একটি দলছুট দাঁতাল হাতি (Elephant)। মুহূর্তের মধ্যে শুরু করে ভাঙচুর। আতঙ্কে দিশেহারা হয়ে পড়েন গ্রামবাসীরা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং বন দফতরের কর্মীরা। হানায় আহত তিনজন। ঘুম পাড়ানি গুলি করে অবশেষে দাঁতালকে বাগে আনল বন দফতর। আপাতত দাঁতালটিকে জয়পুর রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হবে।
Sponsored

এই ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃতের নাম বিজয় কোলে (Bijoy Kole)। তিনি জয়পুরের রাউৎখণ্ড (Rautkhand) এলাকার পাথরপাড়া (Patharpara) গ্রামের বাসিন্দা। জানা গিয়েছে, হাতিটি গ্রামে ঢুকে একের পর এক বাড়িতে তাণ্ডব চালাতে শুরু করে। সেই সময় নিজের বাড়িতেই হাতির সামনে পড়ে যান বিজয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
আরো পড়ুন: নাম নেই চূড়ান্ত ভোটার তালিকায়, মগরাহাটে আতঙ্কে আত্মহত্যা!
Sponsored

হাতির হামলায় আহত হয়েছেন আরও প্রায় ছ’জন। তাঁদের দ্রুত উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই আহতদের চিকিৎসা চলছে।
Sponsored

রাউৎখণ্ডের পাশাপাশি জামডিগরি (Jamdigari) ও কলাবনি (Kalabani) গ্রামেও তাণ্ডব চালায় ওই দাঁতাল। হাতির অস্বাভাবিক আচরণে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ভয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসেন বহু মানুষ।
Sponsored

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বন দফতরের কর্মীরা। হাতিটিকে শান্ত করে জঙ্গলে ফেরানোর চেষ্টা শুরু হয়। তবে দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি বলে বন দফতর জানিয়েছে। আপাতত এলাকাবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
Sponsored

বন দফতরের এক কর্মী জানান, “হাতিটি সম্ভবত দলছুট হয়ে পড়েছে। লোকালয়ে ঢুকে পড়ায় আতঙ্ক তৈরি হয়েছে। কেউ উত্ত্যক্ত করলে বন্যপ্রাণী আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। আমরা হাতিটিকে ট্রাঙ্কুলাইজ করে জঙ্গলে ফেরানোর ব্যবস্থা নিচ্ছি। সবাইকে সাবধানে থাকার অনুরোধ করা হচ্ছে।”
Sponsored

ঘুম পাড়ানি গুলি করে অবশেষে দাঁতালকে বাগে আনল বন দফতর। বন দফতরের বিশেষজ্ঞ দল জয়পুরে গিয়ে দাঁতালকে লক্ষ্য করে পরপর তিনটি ঘুমপাড়ানি গুলি ছোড়ে। তিনটি গুলিই লাগে দাঁতালের শরীরে। আর তাতেই কাবু হয়ে পড়ে দাঁতালটি। অবশেষে কাবু হয়ে পড়া হাতিটিকে ক্রেনে করে গাড়িতে তোলা হয়। বন দফতর সূত্রে জানানো হয়েছে, আপাতত দাঁতালটিকে জয়পুর রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হবে। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ভোর থেকে বাঁকুড়ার জয়পুরে দাপিয়ে বেড়ানো দাঁতালকে শেষ পর্যন্ত বন দফতর কাবু করতে সমর্থ হওয়ায় হাঁফ ছেড়ে বাঁচেন এলাকার মানুষ।
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
8h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
8h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
9h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
9h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
9h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
9h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
10h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
11h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
12h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
12h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
12h ago
