নাম নেই চূড়ান্ত ভোটার তালিকায়, মগরাহাটে আতঙ্কে আত্মহত্যা!

বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা ( West Bengal Final Voter list) প্রকাশ পেয়েছে ২৮ ফেব্রুয়ারি শনিবার। বাদ পড়েছে ৬৩ লক্ষেরও বেশি নাম। ৬০ লক্ষ মানুষের নাম 'অমীমাংসিত' তালিকায় রয়ে গিয়েছে। তারপর থেকেই ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর ঘটনা বেড়েছে। এবার এসআইআর আতঙ্কে আত্মহত্যার মত সিদ্ধান্ত নিল মগরাহাটের উস্তি থানার ঘোলা নয়পাড়ার বাসিন্দা রফিক আলি গাজী(৪৪)।
Sponsored

রফিকের পরিবারের অভিযোগ, চূড়ান্ত ভোটার তালিকায় নিজের নামের পাশে 'বিচারাধীন' দেখার পর থেকেই চিন্তায় ছিলেন রফিক। পরিবারের অভিযোগ, মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ভোটার ছিলেন তিনি। ভোটার কার্ড, আধার কার্ড সবই রয়েছে। আগেও একাধিকবার ভোটও দিয়েছেন। কিন্তু এবার এসআইআর শুনানিতে ডাক আসলে কমিশনের নিয়ম মেনে প্রয়োজনীয় নথি জমা দিয়েছিলেন রফিক। কিন্তু তারপরেও চূড়ান্ত ভোটার তালিকায় নাম ওঠেনি তাঁর। সেই আতঙ্ক থেকেই মঙ্গলবার রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন রফিক। আরো পড়ুন: বিজেপির প্রচারের দায়িত্বে ‘গণশক্তি’! প্রথমপাতার ছবি দিয়ে তীব্র খোঁচা কুণালের
Sponsored

রফিকের মৃত্যুর খবর পেয়েই পরিবারের পাশে দাঁড়িয়েছে তৃণমূল। মগরাহাট বিধানসভার পর্যবেক্ষক শামীম আহমেদ জানিয়েছেন, ডায়মন্ড হারবারের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে এক প্রতিনিধি ইতিমধ্যেই রফিকের বাড়ি গিয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, এরপর মৃতদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করা হবে বলে জানিয়েছেন তিনি।
Sponsored

চূড়ান্ত তালিকা প্রকাশের পর ইতিমধ্যেই এসআইআর-সংক্রান্ত মোট ছয়টি মর্মান্তিক ঘটনার অভিযোগ সামনে এসেছে বলে দাবি বিভিন্ন মহলের। এর মধ্যে একজন বিএলও-সহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আরও একজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
9h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
9h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
10h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
10h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
10h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
10h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
11h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
12h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
13h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
13h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
13h ago
