Thursday, March 26, 2026

খামেনেই-র মৃত্যুতে অবশেষে নীরবতা ভাঙল ভারত! ইরানি দূতাবাসে শোকবার্তা বিদেশ সচিবের

Date:

Share post:

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইর মৃত্যুর ছয় দিন পর আনুষ্ঠানিক শোকপ্রকাশ করল ভারত। বৃহস্পতিবার দিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাসে গিয়ে সে দেশের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি। তিনি ভারত সরকারের পক্ষ থেকে শোকবার্তায় স্বাক্ষর করেন এবং তেহরানের প্রতি গভীর সমবেদনা জানান।

গত শনিবার মার্কিন-ইজরায়েলি যৌথ বিমান হামলায় শিয়া ধর্মগুরু খামেনেইর মৃত্যুর পর থেকেই মোদি সরকারের ‘কৌশলগত নীরবতা’ নিয়ে প্রশ্ন তুলছিল দেশের বিরোধী দলগুলি। রাশিয়া ও চিনের মতো দেশগুলো এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে সরব হলেও, ভারত অত্যন্ত সতর্ক অবস্থান নিয়েছিল। অবশেষে বৃহস্পতিবার বিদেশ সচিবের শোকবইতে স্বাক্ষরের মধ্য দিয়ে সেই নীরবতা ভাঙল নয়াদিল্লি। একই দিনে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর টেলিফোনে কথা বলেন ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচির সঙ্গে। নিজের এক্স হ্যান্ডেলে জয়শঙ্কর এই আলাপচারিতার বিষয়টি নিশ্চিত করেছেন।

এই মুহূর্তে পুরোদস্তুর যুদ্ধের আশঙ্কায় কাঁপছে পশ্চিম এশিয়া। খামেনেইর মৃত্যুর পর ইরান পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এমন আবহে ভারতের এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- আনন্দ বোসের হঠাৎ ইস্তফায় স্তম্ভিত! কেন্দ্রের একতরফা সিদ্ধান্তে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মাঝরাস্তায় দাউদাউ করে জ্বলছে যাত্রীবোঝাই বাস, ঝলসে মৃত্যু ১৪ জনের!

বৃহস্পতিবার ভোরে অন্ধ্রপ্রদেশের মার্কাপুরমে (Andhrapradesh Markapuram) বাস ও টিপার লরির সংঘর্ষ, আগুনে পুড়ে মৃত্যু অন্তত ১৪! আহত অন্তত...

রামনবমীর উদযাপন শান্তিপূর্ণ হোক, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

চৈত্র শুক্ল নবমী তিথিতে পালিত হয় রামনবমী (Ramnavami)। রামনবমী শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, এটি সত্য, ন্যায় ও ধর্মের...

বাঘাযতীনে শ্যুট আউট, তৃণমূল কর্মীর মৃত্যুতে গ্রেফতার ৪!

ভোটের আগে খাস কলকাতায় শ্যুট আউট (Shoot out in Kolkata)! বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে বাঘাযতীনের (Baghajatin) পূর্ব ফুলবাগান...

আজ পাণ্ডবেশ্বর- দুবরাজপুরে জোড়া জনসভা মমতার 

'যে লড়ছে সবার ডাকে সেই জেতাবে বাংলা মাকে'- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) এই স্লোগানকে...