Thursday, March 26, 2026

কানাডায় ফের খুন ভারতীয় বংশোদ্ভূত! রক্তাক্ত অবস্থায় উদ্ধার পাঞ্জাবি ইউটিউবার 

Date:

Share post:

কানাডার মাটিতে ফের রহস্যজনকভাবে প্রাণ হারালেন এক ভারতীয় বংশোদ্ভূত। এবার অন্টারিও প্রদেশে নৃশংসভাবে খুন করা হলো জনপ্রিয় পাঞ্জাবি ইউটিউবার ন্যান্সি গ্রেওয়ালকে (৪৫)। গত মঙ্গলবার রাতে রক্তাক্ত অবস্থায় রাস্তার ধার থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বিদেশের মাটিতে ভারতীয়দের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ অন্টারিওর টড লেন এলাকার কাছে এক মহিলাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। উইন্ডসোর শহরের বাসিন্দা ন্যান্সি গ্রেওয়ালকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ন্যান্সিকে অন্য কোনো স্থানে ধারালো অস্ত্র বা ছুরি দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে। এরপর অপরাধীরা প্রমাণ লোপাটের উদ্দেশ্যে তাঁর দেহটি টড লেনের নির্জন এলাকায় ফেলে দিয়ে যায়। আততায়ীদের চিহ্নিত করতে ওই এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে প্রশাসন।

সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত প্রভাবশালী ছিলেন ন্যান্সি। বিশেষ করে ইউটিউবে পাঞ্জাবের আর্থ-সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি সরব থাকতেন। পাঞ্জাবের উন্নয়ন থেকে শুরু করে বিদেশের মাটিতে খলিস্তানি ইস্যু— একাধিক স্পর্শকাতর বিষয়ে তাঁর স্পষ্ট মতামত ছিল। তিনি জেলবন্দি সাংসদ অমৃতপাল সিংহ এবং আকালি নেতা বিক্রম সিংহের বিরুদ্ধেও সরব হয়েছিলেন। সাম্প্রতিককালে ভারত ও কানাডার কূটনৈতিক টানাপড়েন নিয়েও নিজের মত প্রকাশ করেছিলেন তিনি।

চলতি বছরেই জানুয়ারিতে বার্নাবি এলাকায় দিলরাজ সিংহ গিল নামে এক ভারতীয় বংশোদ্ভূত যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই ন্যান্সির মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। তাঁর রাজনৈতিক মতাদর্শের কারণেই কি এই হত্যাকাণ্ড, নাকি এর পিছনে অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে— তা খতিয়ে দেখছে পুলিশ। কানাডায় একের পর এক ভারতীয় বংশোদ্ভূতের রহস্যমৃত্যু এখন সে দেশের প্রবাসী ভারতীয় মহলে আতঙ্কের সৃষ্টি করেছে। ন্যান্সির খুনের পেছনে কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা ব্যক্তিগত শত্রুতা কাজ করছে কি না, সে বিষয়ে তদন্ত শুরু করেছে অন্টারিও পুলিশ।

আরও পড়ুন- বইয়ের নেশায় কাটুক মোবাইল আসক্তি, অভিনব পদক্ষেপ টাকি হাউসের 

_

_

_

_

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...