Thursday, March 26, 2026

ইংরেজি মাধ্যম হাই মাদ্রাসায় প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি পিএসসির

Date:

Share post:

রাজ্যের শিক্ষা ক্ষেত্রে কর্মসংস্থানের নতুন সুযোগ। ইংরেজি মাধ্যমের হাই মাদ্রাসাগুলিতে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট ৫টি শূন্যপদে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

ইতিমধ্যেই অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২৭ মার্চ পর্যন্ত কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

নিয়োগের প্রয়োজনীয় যোগ্যতা ও শর্তাবলি:

আবেদনকারীদের যোগ্যতা ও অভিজ্ঞতার ক্ষেত্রে পিএসসি বেশ কিছু নির্দিষ্ট মাপকাঠি নির্ধারণ করে দিয়েছে:

  • শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর (Post Graduate) ডিগ্রিধারী হতে হবে।

  • পেশাগত যোগ্যতা: ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (NCTE) অনুমোদিত যেকোনো প্রতিষ্ঠান থেকে বিএড (B.Ed) ডিগ্রি থাকা বাধ্যতামূলক।

  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে আবেদনকারীর কমপক্ষে ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

বেতনক্রম:

নিযুক্ত প্রধান শিক্ষকদের বেতন কাঠামো আকর্ষণীয় রাখা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মাসিক বেতন ৫৬,১০০ টাকা থেকে ১,৪৪,৩০০ টাকার মধ্যে হবে। এর পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও থাকছে। রাজ্যের মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন এবং প্রশাসনিক কাজ আরও সুচারুভাবে পরিচালনার লক্ষ্যেই এই নিয়োগ করা হচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। উচ্চ বেতন এবং সম্মানজনক পদের এই সুযোগ নিতে যোগ্য প্রার্থীদের দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- বিজেপিকে ছক্কা মেরে মাঠের বাইরে ফেলার জন্য প্রস্তুত: চ্যালেঞ্জ মমতার

_

_

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...