Monday, June 15, 2026

বিজেপিকে ছক্কা মেরে মাঠের বাইরে ফেলার জন্য প্রস্তুত: চ্যালেঞ্জ মমতার

Date:

Share post:

কুণাল ঘোষ
বিজেপিকে আমি ছক্কা মারব। বৃহস্পতিবার নিউজ ১৮ বাংলা চ্যানেলের সোজাসাপটা অনুষ্ঠানে সম্পাদক বিশ্ব মজুমদারকে দেওয়া সাক্ষাৎকারে এই কথাই দ্ব্যর্থহীন ভাষায় বললেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুঝিয়ে দিলেন বিধানসভা ভোটে বিজেপিকে ছক্কা মেরে মাঠের বাইরে ফেলার জন্য তিনি এবং তৃণমূল (TMC) প্রস্তুত।

সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় নিশ্চিতভাবে উঠে আসে। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, উন্নয়ন তো অবশ্যই এবারের ভোটে অন্যতম ইস্যু। তবে, সবচেয়ে বড় ইস্যু হল গণতান্ত্রিক অধিকার রক্ষা। বিজেপি তা কেড়ে নিতে চাইছে। স্বৈরাচারী মনোভাব কমিশনের। মানুষের মৃত্যু হচ্ছে। নাম বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে। এর বিরুদ্ধে সব শ্রেণির মানুষকে একত্র হতে হবে। মাথায় রাখতে হবে, আজ আপনার নাম তালিকায় থাকলেও কাল যে কোনও সময় বাদ দেওয়া হতে পারে। মুখ্যমন্ত্রীর আহ্বান, আগামিকাল থেকে ধর্মতলার ধরনায় সমাজের সর্বস্তরের মানুষ আসুন। প্রতিবাদে শামিল হোন। বাংলাকে নিয়ে ছিনিমিনি খেলার এই অপচেষ্টা রুখতে হবে।

বিজেপির (BJP) রথের প্রসঙ্গ উঠলে মুখ্যমন্ত্রী বলেন, “ওরা রয়েছে রথে, আমরা রয়েছি পথে। আর ওদের রথ তো নয়, সব ফাইভস্টার হোটেল।“ বিজেপির বাংলা বিরোধী মনোভাব প্রসঙ্গে মুখ্যমন্ত্রী তাঁর চেনা মেজাজে ফিরে গিয়ে বলেছেন, “ওদের ভাগ্য ভাল যে, এখন ভোটের সময়। প্রচারের জন্য আমি আটকে যাচ্ছি। নইলে দিল্লি গিয়ে বুঝিয়ে দিতাম বাংলার মানুষের ক্ষমতা কী!”

 

Related articles

এনসিপিআইয়ের প্রধান কার্যালয়ে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী! সাঁকরাইলের হাটগাছায় তুঙ্গে রহস্য

হাওড়ার সাঁকরাইলের বাণীপুরের হাটগাছা এলাকা। আপাতশান্ত এই প্রত্যন্ত এলাকাটিই এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। নেপথ্যে রয়েছে ‘এনসিপিআই’ নামের একটি...

দলের টাকায় নতুন গাড়ি কেনার আবদার সুদীপের! ‘অবাঞ্ছিত অতিথি’দের তীব্র কটাক্ষ কুণালের

দল থেকে সব সুবিধা ভোগ করে এখন দিল্লিতে গিয়ে বড় বড় কথা বলছেন জনবিচ্ছিন্ন একদল তথাকথিত জনপ্রতিনিধি। এমনই...

ফের ইতিহাস বিকৃত করার অভিযোগ! মহেঞ্জোদারোর অনাবৃত মূর্তি ঢাকল NCERT

বিজেপি সরকার (BJP Govt.) ভারতের প্রাচীন ইতিহাসকে মুছে ফেলার বিভিন্ন চেষ্টা করছে তা বলার অপেক্ষা রাখে না। এর...

কল্যাণের পরে এবার সই জাল-কাণ্ডে মামলা ছাড়লেন বিচারপতিও!

বিধানসভার সই জাল-কাণ্ডে নতুন মোড়। আইনজীবীর বদলের পর এবার বিচারপতিও বদল। বিধানসভায় সই জাল-কাণ্ডে তৃণমূলের করা মামলার শুনানি...