Friday, March 27, 2026

ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমাতঙ্ক! হুমকি-মেলে সতর্ক পুলিশ

Date:

Share post:

ভিক্টোরিয়া মেমোরিয়ালে (Victoria Memorial) বোমাতঙ্ক। কর্তৃপক্ষের কাছে একটি হুমকি ই-মেল (Mail) আসে। তারপরই তৎপর হয়ে ওঠে পুলিশ ও প্রশাসন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বম্ব স্কোয়াড (Bomb Squad)। অন্যদিকে আজ ধর্মতলায় মুখ্যমন্ত্রীর (Chief Minister) ধর্না মঞ্চ। ভিক্টোরিয়া থেকে দুরত্ব মাত্র ৩ কিলোমিটার। ফলে এই হুমকি মেল ও চিঠি ঘিরে বাড়ছে আতঙ্ক।

ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষ একটি সন্দেহজনক ই-মেল পান। এমনকি চিঠিও পাঠানো হয়। সোশাল মিডিয়ার মাধ্যমে হুমকি দেওয়া হয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই বিষয়টি জানানো হয় হেস্টিংস থানায় (Hastings Police Station)। এরপর পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করে। আরও পড়ুন: সপ্তাহান্তেই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কিন্তু তৈরী নয় বুথ ও বুথের সংখ্যা

লালবাজার (Lalbazar) থেকে বম্ব স্কোয়াড দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পুরো এলাকা ঘিরে তল্লাশি শুরু করে। ভিক্টোরিয়া মেমোরিয়ালে (Victoria Memorial) চত্বরের একাধিক জায়গায় সতর্কতামূলকভাবে তল্লাশি চালানো হয়। দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও কোনও সন্দেহজনক বস্তু মেলেনি।

এদিকে হুমকি ই-মেলের উৎস খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। ই-মেলটি কোথা থেকে পাঠানো হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত থাকতে পারে, তা জানার জন্য প্রযুক্তিগত (Technical) দিক থেকেও খতিয়ে দেখা হচ্ছে।

গত কয়েক দিনে বেশ কয়েকটি স্কুল, আদালত (Court) ও পোস্ট অফিসেও (Post Office) একই ধরনের বোমা রাখার হুমকি ই-মেল পাওয়া গিয়েছিল। পরে তদন্তে সেগুলির বেশিরভাগই ভুয়ো বলে জানা যায়। তবে ঘটনার গুরুত্বের কথা মাথায় রেখে কোনও ধরনের ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। তাই প্রতিটি অভিযোগকেই গুরুত্ব দিয়ে তদন্ত করছে কলকাতা পুলিশ ( Calcutta Police)।

Related articles

জ্বালানির পর এবার বাড়তে চলেছে ৭৬৭ জরুরি ওষুধের দাম!

গ্যাস, পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস অবস্থা আমজনতার। এবার মধ্যবিত্তের পকেটের খরচ বাড়িয়ে মেডিক্যাল পরিষেবাতেও মূল্যবৃদ্ধির কোপ। জাতীয় ওষুধ...

বিকেলে কালবৈশাখীর সম্ভাবনা! বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা

শুক্রের সকাল থেকে রোদের দাপট দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আজ রাজ্যজুড়ে দফায় দফায় ঝড় বৃষ্টির দুর্যোগ চলতে পারে, সঙ্গী...

পেট্রোল-ডিজেলে কেন্দ্রের শুল্কহ্রাসের সিদ্ধান্ত, খুচরো বাজারে দামের পরিবর্তন নেই!

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে উর্ধ্বমুখী জ্বালানির দাম। দিন কয়েক আগে এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম বেড়েছে, ক্রুড অয়েলের...

আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা, কত অভিযোগের নিষ্পত্তি নিশ্চিত নয় কমিশন!

এসআইআর (SIR) প্রক্রিয়ায় 'অ্যাডজুডিকেশন' তালিকায় থাকা ভোটারদের মধ্যে কতজনের নাম উঠলো দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (second supplementary list), উত্তর...