Wednesday, June 17, 2026

SIR বাঙালির বিরুদ্ধে নিম্নমানের চক্রান্ত! ধর্নামঞ্চ থেকে প্রতিবাদ সাংবাদিক রন্তিদেবের

Date:

Share post:

SIR বাঙালির বিরুদ্ধে চক্রান্ত-ষড়যন্ত্র! মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ধর্নামঞ্চ থেকে বাঙালির বিরুদ্ধে বিজেপি-কমিশনের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদে সরব হলেন বর্ষীয়ান সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত (Rantidev Sengupta)। তাঁর কথায়, যতই ভোটার তালিকা থেকে নাম বাদ দিক। মমতা বন্দ্যোপাধ্যায়ই চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন। বাংলায় রাজ্যপাল বদল করে রাষ্ট্রপতি শাসনের ষড়যন্ত্র করলেও মমতাই জিতবেন।

এদিন মেট্রো চ্যানেলের ধর্নামঞ্চ থেকে মোদি সরকার ও নির্বাচন কমিশনকে এক তিরে নিশানা করেন রন্তিদেব সেনগুপ্ত (Rantidev Sengupta)। তাঁর কথায়, এসআইআর বাঙালির বিরুদ্ধে বিজেপির ষড়যন্ত্র। একে বাঙালির বিরুদ্ধে বিজেপির একটি নিম্নমানের চক্রান্ত বলে আখ্যা দেন দেশ বাঁচাও গণমঞ্চের নেতা।

অসমের কথা উল্লেখ করে রন্তিদেব বলেন, অসমে প্রথমে ডি-ভোটার করা হয়েছিল, পরে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছিল। এখন বাংলার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, তাঁরা ডিটেনশন ক্যাম্পে যাবেন, না মাথা উঁচু করে বাঁচবেন। বর্ষীয়ান সাংবাদিকের কথায়, এটা ভোটের লড়াই নয়, সংবিধান রক্ষার লড়াই।

রন্তিদেব বলেন, এসআইআর-এর ষড়যন্ত্র বুঝতে হলে, একটু পিছনে যেতে হবে। এটা দীর্ঘদিনের ষড়যন্ত্র। বেশি কয়েকমাস ধরেই বাঙালিকে, তার ভাষা, সংস্কৃতিকে অপমান, আঘাত করা হয়েছে। এটা বাঙালির বিরুদ্ধে চক্রান্ত। তিনি জানান, লজিক্যাল ডিসক্রিপেনন্সি বলে অভিধানে কোনও কথা নেই। এটা জ্ঞানেশ কুমারের মস্তিষ্কপ্রসূত।

Related articles

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...

বুধে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস! গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি

আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বুধবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দুপুরের পর থেকেই...

FIFA World Cup: মাইলস্টোন ম্যাচে স্মরণীয় হ্যাটট্রিক, মেসি ম্যাজিকে সহজ জয় আর্জেন্টিনার

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা(Argentina)। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাজিক দেখালেন মেসি(Messi),...