Friday, March 27, 2026

বাঙালিকে বাঁচানোর লড়াই, বাংলা-দিল্লি থেকে বিজেপিকে তাড়াব: সুমন

Date:

Share post:

“ভাববেন না মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের জন্য লড়ছেন। এই লড়াইটা বাংলা বাঁচানোর লড়াই”- শুক্রবার ধর্মতলার ধর্না মঞ্চ থেকে বাংলা তথা দেশ বাঁচানোর ডাক দিলেন সাংবাদিক তথা ‘দেশ বাঁচাও গণমঞ্চে’র সদস্য সুমন ভট্টাচার্য (Suman Bhattacharya)। তাঁর কথায়, “এই নির্বাচন যেন পশ্চিমবঙ্গে বিজেপির (BJP) শেষ নির্বাচন হয়। ২০২৬-এ পশ্চিমবঙ্গে বিজেপিকে সাফ করব। আর ২০২৯-এ দিল্লিতে বিজেপিকে হারাব। এবং বাংলা থেকে একজন প্রধানমন্ত্রী হবেন।”

সুমন জানান, “মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বারবার বলেছেন এক কোটি ৩০ লক্ষ মানুষ ভোটার তালিকায় ঝুলে আছেন। ইউরোপের অনেক দেশের জনসংখ্যায় এক কোটি নয়। ভাবুন ইউরোপের কোন দেশকে মানচিত্র থেকে মুছে ফেলার ষড়যন্ত্র হলে বেশি পরিমাণ প্রতিবাদ হবে।” সুমনের কথায়, বাঙালিরা কোনদিন উত্তর বা মধ্য ভারতের কাছে মাথা নোয়ানি। মমতা বা অভিষেকও তাদের কাছে মাথা নোয়াবেন না। বিজেপি বেছে বেছে মহিলাদের আক্রমণ করছেন বলে অভিযোগ করেন সুমন। উদাহরণস্বরূপ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় বা গায়িকা ইমন চক্রবর্তীকে হেনস্থার প্রসঙ্গ তোলেন তিনি। সুমনের মতে, বিজেপির এই আঘাতে জবাব নির্বাচনে দিতে হবে।

সুর চড়িয়ে সুমন বলেন, “এই নির্বাচন যেন পশ্চিমবঙ্গে বিজেপির (BJP) শেষ নির্বাচন হয়। ২০২৬-এ পশ্চিমবঙ্গে বিজেপিকে সাফ করব আর ২০২৯-এ দিল্লিতে বিজেপিকে হারাব। এবং বাংলা থেকে একজন প্রধানমন্ত্রী হবেন।” একটু থেমে সুমন যোগ করেন,”আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রধানমন্ত্রী হন, তাহলে পশ্চিমবঙ্গের নেতৃত্ব কার হাতে যাবে তাই নিয়েও কারও কোনও সংশয় আছে বলে আমার মনে হয় না।”

সংক্ষিপ্ত ভাষণ শেষে সুমন আমার মনে করিয়ে দেন, এটা বাংলার লড়াই, বাঙালির লড়াই। হয় আপনি এই লড়াইয়ে জিতবেন, না হলে বাংলা বলে আর কিছু থাকবে না।”

বাংলায় বিজেপিকে সবচেয়ে বেশি সমর্থন করেছে বামেরা। তাদের ভোটই বিজেপিতে গিয়েছে- অভিযোগ সুমনের। সুতরাং এই লড়াই জিততে তৃণমূলের পাশে থাকতে হবে। এই লড়াইটা বাংলা বাঁচানোর লড়াই। এটা দেশ বাঁচানোর লড়াই।

Related articles

জ্বালানির পর এবার বাড়তে চলেছে ৭৬৭ জরুরি ওষুধের দাম!

গ্যাস, পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস অবস্থা আমজনতার। এবার মধ্যবিত্তের পকেটের খরচ বাড়িয়ে মেডিক্যাল পরিষেবাতেও মূল্যবৃদ্ধির কোপ। জাতীয় ওষুধ...

বিকেলে কালবৈশাখীর সম্ভাবনা! বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা

শুক্রের সকাল থেকে রোদের দাপট দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আজ রাজ্যজুড়ে দফায় দফায় ঝড় বৃষ্টির দুর্যোগ চলতে পারে, সঙ্গী...

পেট্রোল-ডিজেলে কেন্দ্রের শুল্কহ্রাসের সিদ্ধান্ত, খুচরো বাজারে দামের পরিবর্তন নেই!

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে উর্ধ্বমুখী জ্বালানির দাম। দিন কয়েক আগে এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম বেড়েছে, ক্রুড অয়েলের...

আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা, কত অভিযোগের নিষ্পত্তি নিশ্চিত নয় কমিশন!

এসআইআর (SIR) প্রক্রিয়ায় 'অ্যাডজুডিকেশন' তালিকায় থাকা ভোটারদের মধ্যে কতজনের নাম উঠলো দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (second supplementary list), উত্তর...