Thursday, March 26, 2026

হরমুজ বন্ধে একমাস রাশিয়া থেকে ভারতকে তেল কেনার ‘অনুমতি’ আমেরিকার!

Date:

Share post:

হরমুজ প্রণালী (Strait of Harmuz) বন্ধ করেছে ইরান। বিশ্বজুড়ে তেলের সংকটের আশঙ্কার মাঝেই এবার ভারতকে এক মাসের জন্য রুশ তেল কেনার ছাড়পত্র দিল ডোনাল্ড ট্রাম্পের দেশ (US ‘allows’ India to buy oil from Russia)। মার্কিন যুক্তরাষ্ট্রের কোষাগারের সেক্রেটারি স্কট বেসেন্ট (United States Secretary of the Treasury Scott Besant) জানান, আমেরিকার ট্রেজারি ডিপার্টমেন্ট ভারতীয় তেল শোধনাগারগুলিকে রাশিয়ার তেল কেনার জন্য সাময়িকভাবে ৩০ দিনের একটি ছাড় (waiver) দিচ্ছে।

যুদ্ধের আবহে রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা (Trump Government) , কিন্তু ততক্ষণে বেশ কিছু রুশ জাহাজ তেল রফতানি করতে বেরিয়ে পড়ে। কিন্তু তার কোন ক্রেতা নেই। মার্কিন ঘোষণা অনুযায়ী সেই জাহাজ থেকেই আপাতত এক মাসের জন্য তেল কিনতে পারবে ভারত।মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে বৈশ্বিক জ্বালানি বাজারকে স্থিতিশীল রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে হোয়াইট হাউজের তরফে।এক্স (X) হ্যান্ডেলে পোস্ট করে বেসেন্ট জানান, ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক সুমধুর।যুদ্ধের আবহে বিশ্বজুড়ে শক্তি সম্পদ চলাচল একেবারে বন্ধ করে দিতে চাইছে ইরান। তাদের চাপকে লঘু করে দেবে এই ৩০ দিনের অস্থায়ী ব্যবস্থা। আন্তর্জাতিক স্তরে পেট্রোপণ্য চলাচলে কোনওরকম বাধা থাকবে না।” মার্কিন রাজস্ব সচিবের আরও দাবি, ট্রাম্পের জ্বালানি নীতির ফলেই আমেরিকার তেল ও গ্যাস উৎপাদন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তাই আপাতত রাশিয়ার থেকে তেল কিনলেও ভারত আগামীতে যে আমেরিকা থেকেই তেল কেনার পরিমাণ বাড়াবে সে ব্যাপারে আশা প্রকাশ করেছেন তিনি।

 

Related articles

অমর্ত্য সেন-রবীন্দ্রনাথকে অনেক অপমান করেছে! দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারসভায় বিজেপিকে নিশানা মমতার

টানা উত্তরবঙ্গে প্রচার সেরে বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর থেকে বীরভূমের দুবরাজপুর কেন্দ্রের প্রার্থীদের হয়ে প্রচার করেন তৃণমূল (TMC)...

আরসিবির নাম বদল! বিড়লা কন্যার পোস্টে শোরগোল ক্রীড়া দুনিয়ায়

মালিকানা বদল হয়েছে আরসিবির (RCB)। রেকর্ড অঙ্কে আরসিবি (RCB) দল কিনেছে আদিত্য বিড়লা গ্রুপ। এই বড় পরিবর্তনের পর...

১২ মাসে ১৩ বার রিচার্জ নয়! রাঘবের সওয়লের প্রেক্ষিতে টেলিকম সংস্থাগুলিকে আর্জি কেন্দ্রের

২৮ দিনের বদলে ৩০ দিনের রিচার্জ প্ল্যানের (Recharge Plan) দাবিতে দীর্ঘদিন ধরে সরব হয়েছিলেন আপ নেতা রাঘব চাড্ডা...

কালচিনিতে প্রার্থী বীরেন্দ্রের সমর্থনে অভিষেকের রোড শো-তে জনপ্লাবন

দলীয় কর্মীদের সমর্থনে প্রচারসভা করতে উত্তর থেকে দক্ষিণ ছুটে বেড়াচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...