Saturday, March 7, 2026

ইজরায়েল-ইরান সংঘাতের আগুনে জ্বলছে দুবাই থেকে বাহরিন

Date:

Share post:

গত শনিবার খামেনেই (Ali  Khamenei)-এর মৃত্যুর পর থেকেই উত্তপ্ত পশ্চিম এশিয়া। এবার পশ্চিম এশিয়ায় যুদ্ধের উত্তেজনার মাঝেই শনিবার সকালে একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে দুবাই (Dubai), জেরুজালেম (Jerusalem) এবং বাহরিনের রাজধানী মানামা (Manama)। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, আতঙ্কে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর দুবাই এয়ারপোর্ট (Dubai International Airport)। বিমানবন্দরের কাছে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ার খবর ছড়িয়ে পড়তেই যাত্রীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়, যদিও শেষ পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।

সংবাদ সংস্থা  সূত্রে খবর, শনিবার সকালে দুবাই শহরে অন্তত দু’টি জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীদের মতে,কিছুক্ষণের মধ্যেই চারিদিক কালো ধোঁয়ায় ছেয়ে যায়। এর জেরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম এই বিমানবন্দরটিতে (Dubai International Airport) প্রায় ৪০ মিনিটের বেশি সময় উড়ান ওঠানামা বন্ধ ছিল।

বিলাসবহুল হোটেল বুর্জ আল আরব (Burj Al Arab), কৃত্রিম দ্বীপ পাম জুমেইরাহ (Palm Jumeirah) এবং বিশ্বের সর্বোচ্চ অট্টালিকা বুর্জ খলিফা (Burj Khalifa)-র আশেপাশেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।

ঘটনার পরপরই বিমানবন্দরে অপেক্ষারত যাত্রীদের দ্রুত নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। অনেক যাত্রীকে বিমানবন্দরের নিচের ট্রেন টানেল ও সুরক্ষিত এলাকায় আশ্রয় নিতে বলা হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে টার্মিনালের ভিতরে থাকার নির্দেশ দেওয়া হয়।

তবে পরে দুবাই সরকারের মিডিয়া অফিস জানায়, বিমানবন্দরে সরাসরি কোনও হামলা হয়নি। তাদের দাবি, এয়ার ডিফেন্স ব্যবস্থা সক্রিয় থাকায় আকাশেই মিসাইল প্রতিহত করা হয়। সেই সময় একটি মিসাইলের একটি অংশ বিমানবন্দর এলাকায় পড়ে যায়, যার জেরেই আতঙ্ক ছড়ায়। ঘটনায় কেউ আহত হননি।

এই পরিস্থিতিতে উড়ান পরিষেবা সাময়িকভাবে স্থগিত করে দেয় সংযুক্ত আরব আমিরশাহির জাতীয় বিমান সংস্থা এমিরেটস (Emirates)। সংস্থার তরফে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুবাই থেকে সব উড়ান স্থগিত থাকবে। ২৮ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে যাঁরা ভ্রমণের টিকিট কেটেছেন, তাঁদের জন্য টিকিট পরিবর্তন বা টাকা ফেরতের সুযোগ দেওয়া হয়েছে।

দুবাইয়ের পাশাপাশি জেরুজালেম  (Jerusalem) ও পাশাপাশি মানামা (Manama)-তেও হামলার সতর্কতা জারি হয়। সাইরেন বাজিয়ে সাধারণ মানুষকে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলা হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে আবুধাবির ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (Zayed International Airport)-এর কাছেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। তার পরেই সম্ভাব্য মিসাইল হামলার আশঙ্কায় গোটা সংযুক্ত আরব আমিরশাহিতে হাই অ্যালার্ট জারি করা হয়।

মূল ঘটনার সূত্রপাত গত শনিবার, যখন ইজরায়েল ও আমেরিকা যৌথভাবে ইরানে হামলা চালায়। সেই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই (ali Khamenei)  নিহত হন। তারপর থেকেই পশ্চিম এশিয়ায় ছড়িয়ে থাকা মার্কিন ও ইজরায়েলি ঘাঁটিগুলো লক্ষ্য করে একের পর এক মিসাইল ছুড়ছে তেহরান।

গত সপ্তাহে সংঘাত শুরু হওয়ার পর থেকেই দুবাই-সহ একাধিক শহরে ড্রোন ও মিসাইলের ধ্বংসাবশেষ পড়ার ঘটনা ঘটেছে। গত শনিবার দুবাই বিমানবন্দরে হামলার সময় চারজন কর্মী আহত হন এবং বিমানবন্দরের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় বলেও জানা গেছে। মঙ্গলবার একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে দুবাইয়ের মার্কিন কনস্যুলেটেও আগুন লাগে।

যুদ্ধের আট দিনের মাথায় সংঘাত আরও তীব্র হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) প্রশাসন ইজরায়েলকে আরও ১৫১ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। ট্রাম্প জানিয়েছেন, ইরান নিঃশর্ত আত্মসমর্পণ না করলে কোনরকম আলোচনা  হবেনা। পাল্টা ইরানের রাষ্ট্রদূত রাষ্ট্রসংঘে জানিয়েছেন, নিজেদের রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপই নেবে তাদের দেশ।

spot_img

Related articles

চ্যাম্পিয়ন-রানার্স দলের জন্য রেকর্ড পুরস্কারমূল্য, মূল্য তালিকা শুনলে চমকে যাবেন

রবিবার টি২০ বিশ্বকাপের মেগা ফাইনাল। এবার পুরস্কারমূল্য (Prize money ) বাড়ছে ২০২৪ সালের তুলনায়। মোট ১৩.৫ মিলিয়ন ডলার...

গ্রীষ্মের বাংলা বক্সঅফিসে জিৎ বনাম শিবপ্রসাদ, ভিন্ন স্বাদের দুই ছবিতে হলে ফিরবে দর্শক! 

গরমের ছুটিতে গোয়েন্দা বনাম বিপ্লবীর জমজমাট লড়াই। আখেরে কি জয় হবে বাংলা সিনেমার? ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চের প্রথম...

দেশকে বেচেছেন মোদি! গ্য়াসের দাম বাড়ানোয় ‘এপস্টেইন’ প্রসঙ্গে তুলে চাপ বাড়ালেন মমতা

যেভাবে অপরিকল্পিত পথে হেঁটে কখনও মার্কিন শুল্কের চাপ, কখনও দেশের মানুষের উপর জ্বালানি বাড়ানোর চাপ দিয়েই চলেছে কেন্দ্রের...

T20 WC: ফাইনালের মঞ্চে বিনোদনের মহা ধামাকা, পারফর্ম করবেন পপ তারকা

টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World Cup) ফাইনালে (Final) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) দর্শকদের ভরপুর বিনোদনের আয়োজন ।...