Saturday, March 7, 2026

গান প্রকাশের পরই ঝড়, ‘তাতেরি’ নিয়ে চাপে বাদশা

Date:

Share post:

গান মুক্তির কয়েক দিনের মধ্যেই বিতর্কের কেন্দ্রে উঠে এলেন জনপ্রিয় গায়ক বাদশা। তাঁর হরিয়ানভি গান ‘তাতারী’র (Tateeree) কিছু লাইন নিয়ে অভিযোগ উঠতেই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে হরিয়ানা রাজ্য মহিলা কমিশন (Haryana State Commission for Women)। ইতিমধ্যেই শিল্পীর কাছে ব্যাখ্যা চেয়ে সমন জারি করা হয়েছে।

সম্প্রতি প্রকাশিত এই গান নিয়ে কয়েকটি সামাজিক সংগঠন অভিযোগ জানায়। তাদের দাবি, গানের কিছু শব্দ ও ইঙ্গিতে নারীদের প্রতি অসম্মানজনক ইঙ্গিত রয়েছে এবং এতে তরুণ প্রজন্মের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অভিযোগ পাওয়ার পর বিষয়টিকে গুরুত্ব দিয়ে কমিশন (Commission) নিজেই তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। আরও পড়ুন: মমতা বোধহয় রাগ করেছেন: রাষ্ট্রপতির ক্ষোভের জবাবে তৃণমূলের অভিযোগের তির কমিশনের দিকে

এই প্রসঙ্গে কমিশনের চেয়ারপার্সন (Chairperson) রেনু ভাটিয়া (Renu Bhatia) জানান, জনপ্রিয় গান অনেক সময় তরুণদের মনে গভীর প্রভাব ফেলে। তাই কোনো গানের ভাষা যদি সমাজে ভুল বার্তা দেয়, তাহলে তা নিয়ে প্রশ্ন তোলা স্বাভাবিক। অভিযোগের ভিত্তিতে কমিশন শিল্পীর কাছে ব্যাখ্যা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও তিনি প্রশ্ন তুলেছেন কীভাবে নিয়ন্ত্রক প্রক্রিয়া পেরিয়ে এমন ধরনের গান প্রকাশের জন্য অনুমোদন পেল? সেটাও খতিয়ে দেখা দরকার।

৬ মার্চ জারি হওয়া সমন নোটিসে বাদশার আসল নাম আদিত্য প্রতীক সিং সিসোদিয়া (Aditya Pratik Singh Sisodia) উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে পানিপতের পুলিশ সুপারকেও (Superintendent of Police) বিষয়টি জানানো হয়েছে। আগামী ১৩ মার্চ (March) সকাল ১১টা ৩০ মিনিটে পানিপতের ডিসি (DC) অফিসে এই মামলার শুনানি হওয়ার কথা।

অভিযোগ করেছেন দুই সমাজকর্মী (Social Worker)—সবিতা আর্য (Sabitha Arya) ও শিব কুমার (Shiva Kumar)। তাঁদের মতে, গানটির কিছু অংশে নারীদের অশোভনভাবে তুলে ধরা হয়েছে এবং এতে অনুচিত ইঙ্গিত রয়েছে। এই কারণেই বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপের দাবি জানানো হয়েছে। এখন নজর রয়েছে ১৩ মার্চের শুনানির (Hearing) দিকে। সেই বৈঠকের পরই বোঝা যাবে, এই বিতর্ক কোন দিকে এগোয়।

spot_img

Related articles

বিজেপির অশ্বমেধের ঘোড়া বারবার বাংলায় থেমেছে, এবারও থামবে: ধর্নামঞ্চ থেকে সরব ঋতব্রত

বাংলার মানুষের ভোটাধিকার রক্ষার স্বার্থে কলকাতার মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

‘জ্ঞানেশ কুমার জ্ঞান লেস!’ SIR নিয়ে কমিশন-বিজেপিকে তুলোধনা ললিতেশ ত্রিপাঠীর

তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ধর্মতলার ধর্না মঞ্চ থেকে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা...

ছুটির আর্জি ফেরাল রেল! যন্ত্রণার প্রমাণ দিতে অফিসেই পোশাক খুললেন লোকো পাইলট

শরীরে অস্ত্রোপচার হয়েছে মাত্র কয়েক দিন আগে। ক্ষত এখনও কাঁচা, যন্ত্রণায় সোজা হয়ে দাঁড়ানোই দায়। এই অবস্থায় চিকিৎসার...

ভোটের আগে বাংলা ভাগের চক্রান্ত: মমতার হুঁশিয়ারির পরই বদলে গেল সিদ্ধান্ত

স্বরাষ্ট্র মন্ত্রকে বসে যেভাবে অমিত শাহ (Amit Shah) ও তাঁর পারিষদরা বাংলা ভাগের চক্রান্ত চালাচ্ছেন, তার নতুন পরিণতি...