Friday, March 27, 2026

গ্যাস নেই রান্না নেই, কালো শাড়ি পরে আন্তর্জাতিক নারীদিবসে প্রতিবাদ মিছিলের নির্দেশ মমতার

Date:

Share post:

শনিবার থেকে এক ধাক্কায় ৬০ টাকা বেড়েছে গৃহস্থালির গ্যাসের দাম (domestic cylinder price hike)। মধ্যবিত্তের মাথায় হাত, ধর্মতলার ধর্না মঞ্চের দ্বিতীয় দিনে রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। আগামী ৮ মার্চ রবিবার আন্তর্জাতিক নারী দিবসে (International Women’s Day) কালো শাড়ি পরে হাতা খুন্তি হাতে মহিলাদের প্রতিবাদ মিছিলে সামিল হওয়ার কথা বলেন তৃণমূল সুপ্রিমো।

গ্যাস নেই রান্না নেই, গ্যাস নেই খাবার নেই – এই স্লোগানকে সামনে রেখে বাংলার মহিলাদের রাস্তায় নেমে শান্তিপূর্ণভাবে প্রতিবাদের কথা বলেন তৃণমূল নেত্রী। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৩৯ টাকা। শনিবার থেকেই নতুন দাম কার্যকরী হয়েছে। পাশাপাশি কেন্দ্রের নির্দেশ অনুযায়ী গ্যাস বুকিং এর ক্ষেত্রে ২১ দিনের ব্যবধান থাকতেই হবে। এরই প্রতিবাদের ধর্না মঞ্চ থেকে গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন এই একুশ দিন মানুষ খাবে কী? কেন্দ্রীয় সরকার এসে রান্না করা খাবার দিয়ে যাবে নাকি হোম ডেলিভারি করবে? প্রবল ক্ষোভ উগড়ে দিয়ে মোদি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন তিনি। বলেন, বড় সিলিন্ডারের দাম প্রায় ২ হাজার ১০০ টাকা টাকা হয়ে গেছে। ছোট সিলিন্ডারের দাম প্রায় হাজার টাকার কাছাকাছি। ২১ দিনের ব্যবধানে গ্যাস পাওয়ার অর্থ হচ্ছে এই সময় যদি কারোর গ্যাস ফুরিয়ে যায় তাহলে তিনি তো রান্না করতে পারবেন না। এই বিষয়ে বিজেপি সরকারের কেন আগে থেকে কোনও পরিকল্পনা নেই? মমতার কথায়, “বেনামী কমরেডদের জিজ্ঞেস করি আগে কী করছিলেন? ঘুমাচ্ছিলেন না উপহার নিয়ে বেড়াচ্ছিলেন? দেশকে বেঁচে দিয়ে গলায় মালা পড়ে এসেছিলেন। আর আজকে মনে পড়ল। যার ঘরে গ্যাস নেই তাঁকে ২১ দিন অপেক্ষা করতে হবে। রান্নাটা তাহলে আপনি করে দিয়ে যানেন।” এরপর তৃণমূল সুপ্রিমো বলেন, স্টোভ জ্বালাবার জন্য কেরোসিনও তো নেই। সেই কোটা কমাতে কমাতে প্রায় বন্ধ হয়ে যাবার উপক্রম। তাহলে লোকে খাবে কী ? দৈনন্দিন জীবনে যেটা প্রয়োজন সেই পরিকল্পনা আগে থেকে করা উচিত। এরপরই আন্তর্জাতিক নারী দিবসে পথে নেমে প্রতিবাদের কথা বলেন মমতা।

Related articles

মরণব্যাধিকে ‘ডাবল গোল’: ক্যান্সারের জোড়া আক্রমণ সামলে নট-আউট ৬৭ বছরের শিখা

ষাটের কোঠায় হলে বয়স হলে এমনিতেই বিভিন্ন রোগব্যাধি চেপে ধরে। তার উপর যদি শরীরে থাবা বসায় ক্যান্সারের (Cancer)...

দেড় ঘণ্টার বিমান বিভ্রাট: ‘জীবন বাঁচানো’ পাইলটের প্রশংসা মুখ্যমন্ত্রীর

বঙ্গে ভোটের উত্তাপ শুরু হতেই শুরু আকাশপথে নেতা-নেত্রীদের ঘন ঘন উড়ান। রাজ্যের মুখ্য়মন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের...

নেপালের প্রধানমন্ত্রী পদে শপথ জেন জি নেতা বলেন্দ্রের, অভিনন্দন মোদির

নেপালে নতুন ইতিহাস গড়লেন বলেন্দ্র শাহ (Balendra Shah) ওরফে বলেন। দেশের ৪৭তম প্রধানমন্ত্রী হলেন এই সর্বকনিষ্ঠ নেতা তথা...

নির্বাচন শেষে রান্নার গ্যাস ২০০০ টাকা করবে কেন্দ্র! বিস্ফোরক অভিযোগ অভিষেকের

"যে দিন বাংলার নির্বাচন শেষ হবে, পরের দিনই রান্নার গ্যাস ২০০০ টাকা আর পেট্রল-ডিজেল ২০০ টাকা করে দেবে...