Monday, March 30, 2026

‘দিদি’-কে দেখতে ধর্নামঞ্চে আজিনিয়া-আয়াংশ, স্নেহের পরশ মমতার

Date:

Share post:

এসআইআরের (SIR) নাম করে ৬০ লক্ষ মানুষের নাম ডিলিট করা হয়েছে, প্রতিবাদে ধর্মতলায় ধর্না দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার ধর্নার তৃতীয় দিনে মঞ্চে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দুই সন্তান। আজানিয়া ও আয়ংশকে পরম স্নেহে জড়িয়ে ধরলেন মুখ্যমন্ত্রী। দুজনকেই হাতজোড় করে নমস্কার করতেও দেখা যায়। মিষ্টি এই মুহূর্ত ক্যামেরাবন্দী হলেও মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন কোনওভাবেই যাতে এটাকে নিয়ে পাবলিসিটি করা না হয়।

আজানিয়া ও আয়ংশকে যথেষ্ট স্নেহ করেন মমতা। তৃণমূল সুপ্রিমো বলেন, ‘ওরা আসলে বাড়িতে তিন দিন আমাকে দেখতে পাচ্ছে না তাই চলে এসেছে। আমাকে খুব ভালোবাসে। দয়া করে ওদের ছবি কোথাও দেবেন না। ওরা শিশু, স্কুলে যেতে হয়। এখন ছুটি আছে, আমার সঙ্গে দেখা করতে এসেছে। এর সঙ্গে ধর্নার কোনও সম্পর্ক নেই।’

 

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...