Monday, March 30, 2026

T20 WC: মোদি গড়ে ফাইনালে ম্যাচে টিকিটের কালোবাজারি, আটক ২

Date:

Share post:

রবিবার টি২০ বিশ্বকাপের মেগা ফাইনালে ( T20 World Cup final)। সাম্প্রতিক সময়ে ভারতে আইসিসির ইভেন্ট থাকলেই তার ফাইনাল ম্যাচের ভেন্যু আহমেদাবাদ(Ahmedabad )। ভারত-নিউজিল্যান্ড ( India – New Zealand) ফাইনাল ম্যাচ ঘিরে সরগরম সবরমতীর তীর। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মোদি গড়ে টিকিটের কালোবাজারি।

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ( T20 World Cup final )ঘিরে উন্মাদনা তুঙ্গে। তবে একই সঙ্গে দেদার চলছে টিকিটের কালোবাজারি। এই অভিযোগে দু’জনকে আটক করেছে পুলিশ। টিকিটের আসল দাম ৩,০০০ টাকা হলেও, কালোবাজারে তা বিক্রি করা হচ্ছিল ১০,০০০ টাকায়। ধৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। টিকিটের কালোবাজারির সঙ্গে কোনও বড় চক্র জড়িত কি না, তা জানার জন্য তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ক্রাইম ব্রাঞ্চ উসমানপুরা গুজরাট বিদ্যাপীঠ এসটি বাস স্ট্যান্ডের এলাকা থেকে দু’জনকে আটক করেছে। দুই অভিযুক্তের কাছ থেকে ম্যাচের আটটি টিকিট উদ্ধার করা হয়। যদিও আহমেদাবাদের(Ahmedabad )পুলিশ এই ম্যাচের জন্য সব প্রস্তুতি সেরে নিয়েছে। পুলিশের পক্ষ থেকে ৩,০০০ পুলিশকর্মী ও ১,০০০ হোমগার্ড নিয়োগ করা হয়েছে এই ম্যাচের জন্য।

এদিকে বিমান সংস্থা এবং রেলের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। পৌঁছতে তাঁদের যাতে অসুবিধা না হয়, সেই কারণে ভারতীয় বিমান সংস্থাগুলি বিশেষ বিমানের ব্যবস্থা করেছে। চাহিদা বৃদ্ধির কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পিটিআই সূত্রে জানা গিয়েছে, ভারত সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর থেকেই বিমানের টিকিটের চাহিদা আকাশছোঁয়া। তার পরেই বাড়তি বিমান পরিষেবার ঘোষণা করে বিমান সংস্থা।কেবল বিমান সংস্থাই নয়, বিশেষ ব্যবস্থা নিয়েছে ভারতীয় রেল।

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...