Monday, March 30, 2026

দ্রৌপদী মুর্মুর নাম রাষ্ট্রপতি হিসাবে প্রথম উত্থাপন তৃণমূলেরই: বিজেপির মিথ্যাচারের পর্দাফাঁস কুণালের

Date:

Share post:

আদিবাসী উন্নয়ন থেকে সমাজে তাঁদের সম্মানের সঙ্গে জীবনযাপনে যে সহযোগিতা বাংলায় ২০১১ সালের পর থেকে দেওয়া হয়েছে তাতে বাংলার শাসকদলের উপরই আস্থা রেখেছেন বাংলার আদিবাসী সব সম্প্রদায়ের মানুষ। আদতে প্রথম থেকেই যে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে বেশি সম্মান আদিবাসী সম্প্রদায়ের মানুষকে দিয়েছে তার প্রমাণ ২০১৭ সালেই মিলেছে, যখন তৎকালীন তৃণমূল সাংসদই আদিবাসী সম্প্রদায়ের মহিলা হিসাবে দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) নাম রাষ্ট্রপতি (President of India) পদের জন্য প্রস্তাব করেছিলেন। তা সত্ত্বেও নারী ও আদিবাসী বিরোধী কেন্দ্রের বিজেপি সরকার তা গ্রহণ করেনি। বর্তমান প্রেক্ষাপটে বঙ্গ বিজেপির নেতারা বাংলারকে আদিবাসী (Adibasi) বিরোধী প্রমাণের যে মরিয়া চেষ্টা করে চলেছে, তা যে কতখানি মিথ্যাচার, প্রমাণ দিয়ে তুলে ধরা হল রাজ্যের শাসকদলের তরফে।

২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রথম বাঙালি হিসাবে ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব সামলান প্রণব মুখোপাধ্য়ায় (Pranab Mukherjee)। এরপর ২০১৭ সালে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের আগে তৃণমূলের তরফে তৎকালীন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ তিনটি নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে প্রস্তাব করেছিলেন। তার মধ্যে প্রথমে ছিলেন তৎকালীন মনিপুরের রাজ্যপাল নাজমা হেপতুল্লা (Nazma Heptullah)। দ্বিতীয় নামই ছিল দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu)। তখন তিনি ঝাড়খণ্ডের (Jharkhand) রাজ্যপাল পদে ছিলেন। অর্থাৎ শীর্ষে দুই মহিলার নাম রেখেই তৃণমূলের তরফে রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh) রাষ্ট্রপতি পদের জন্য নাম প্রস্তাব করেছিলেন। এবং অবশ্যই যা গ্রহণ করেনি তৎকালীন নারী বিরোধী মোদির সরকার। পরবর্তীকালে ২০২২ সালে তাঁকে রাষ্ট্রপতি করা হয়।

বিজেপির যাবতীয় অসৎ চেষ্টা যখন প্রকাশ্যে তখন সেই চিঠি তুলে ধরে বর্তমান তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) মনে করিয়ে দেন, শুধুমাত্র ছোট্ট করে মনে করিয়ে দিতে চাই, ২০১৭ সালে রাষ্ট্রপতি হিসাবে দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) নাম প্রস্তাব সর্বপ্রথম আমিই করেছিলাম। কিন্তু সেই সময় আপনার নাম গ্রহণ করেনি বিজেপি। আমি আপনার জ্ঞান, জীবন, সংগ্রাম ও অভিজ্ঞতা সম্পর্কে জানি। কিন্তু গতকাল দুর্ভাগ্যজনকভাবে দেখলাম বিজেপির স্বার্থরক্ষায় আপনি আপনার চেয়ারকে ব্যবহার করলেন। এটা ভারতের রাষ্ট্রপতির চেয়ারের প্রতি অন্যায়। আপনি এমন কিছু কথা বললেন যা ভুল, বিকৃত তথ্য ও রাজনৈতিক পক্ষপাতিত্বের দ্বারা চালিত। এবং আপনি একটি বাক্য ব্যয় করলেন না বিজেপি শাসিত রাজ্যগুলিতে যে নেতিবাচক ঘটনাগুলি ঘটেছে তা নিয়ে।

আরও পড়ুন : সর্বোচ্চ পদ নিয়ে ‘কাদা ছোড়াছুড়ি’ বিজেপির! তথ্য দিয়ে মোদির অভিযোগ ওড়ালেন মমতা

শুক্রবারের ঘটনা উল্লেখ করার পাশাপাশি রাষ্ট্রপতির প্রতি সোশ্যাল মিডিয়ায় যে বার্তা ছবিসহ কুণাল ঘোষ তুলে ধরেছেন তাতে বিশেষভাবে অনুরোধ করেছেন, রাজনীতির অংশ হবেন না। বিজেপি বাংলাকে বিভিন্ন উপায়ে অসুবিধায় ফেলার চেষ্টা করেছে, সেই সব পন্থা ব্যর্থ হওয়ার পরে এখন তাঁরা আপনার চেয়ারকে ‘বিজেপির কণ্ঠস্বর’ করে তোলার চেষ্টা করছেন। মহাশয়া, দয়া করে সঠিক তথ্য সংগ্রহ করুন এবং পড়াশোনা করুন। আপনি আমাদের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি (President of India)। বিজেপির মুখপাত্র (BJP spokesperson) নন।

Related articles

দক্ষিণবঙ্গের ৯ সাংগঠনিক জেলায় নির্বাচনী কমিটি ঘোষণা তৃণমূলের 

বিধানসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলার নির্বাচনী কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রবিবার দলের তরফে একসঙ্গে দক্ষিণবঙ্গের ৯টি...

১৮ লক্ষ নাম বাদ পড়ার ইঙ্গিত! চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা ঘিরে তুঙ্গে জল্পনা 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার গতিপ্রকৃতি নিয়ে ফের চর্চা শুরু হল প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। রবিবার এই...

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...