Friday, June 19, 2026

অভিমানে এড়ালেন রাজভবন! ভোট দিতে আসবেন, জানালেন আনন্দ বোস

Date:

Share post:

আচমকা পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেন সি ভি আনন্দ বোস (C V Anand Bose)। বৃহস্পতিবার দিল্লিতেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে ইস্তফা দেন তিনি। কেন ইস্তফা তা নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। রবিবার সকালে কলকাতায় ফেরেন তিনি। তবে, যাননি রাজভবনে। তাঁর স্ত্রী সেখানে গিয়ে প্রয়োজনীয় জিনিস গুছিয়েছেন। প্রাক্তন রাজ্যপালের  সঙ্গে দেখা করে শুভকামনা জানান তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সেই ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে কুণাল জানান, বাংলায় ভোট দিতে আসবেন কলকাতার ভোটার বোস।

জগদীপ ধনকড়ের পদত্যাগের পরে বছর তিনেক আগে বাংলার রাজ্যপাল হয়ে আসেন সি ভি আনন্দ বোস (C V Anand Bose)। আসার পরে রাজ্য সরকারের সঙ্গে যথেষ্ট সুসম্পর্ক ছিল তাঁর। সরস্বতীপুজোয় বাংলায় হাতেখড়িও দেন তিনি। কিন্তু ক্রমে রাজভবনের সঙ্গে নবান্নের দূরত্ব বাড়তে থাকে। তাঁর আমলে রাজভবনের নাম বদলে হয় লোকভবন। সূত্রের খবর, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে আনন্দ বোস পদত্যাগ করেন আনন্দ বোস। বাংলার রাজ্যপালের দায়িত্ব পান তামিলনাড়ুর প্রাক্তন রাজ্যপাল আর এন রবি।

এর পরে আনন্দ বোসের তরফে কোনও মন্তব্য করা হয়নি। কলকাতা ফিরে এদিন বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আনন্দ বোস জানান, বাস্তবটা হল আমি সচেতনভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। এর কারণ গোপনীয় থাকবে, যতক্ষণ না সঠিক সময় আসছে। অর্থাৎ তৃণমূল যে অভিযোগ করছিল যে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজ্যপালকে সরানো হয়েছে – এই কথাই ইঙ্গিত মিলেছে।

রবিবার কলকাতা ছাড়ার আগে আনন্দ বোসের (C V Anand Bose) সঙ্গে দেখা করেন কুণাল ঘোষ। রাজ্যপাল থাকাকালীন তাঁকে সব অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতেন বোস। এদিন আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পরে কুণাল সেই ছবি পোস্ট করে নিজের এক্স হ্যান্ডেলে লেখেন,
“সদ্যপ্রাক্তন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস কলকাতায়। তীব্র অভিমানে রাজভবনে যাননি। শ্রীমতী বোস রাজভবনে গেছেন জিনিসপত্র গোছাতে। ততক্ষণ তাঁর সঙ্গে গল্প। শেষে বললাম, ‘আপনি বাংলার ভোটার। ভোট দিতে আসতে হবে।’ ডঃ বোস বললেন, ‘আসব। ভোট দেব কলকাতাতেই।’“


আরও খবরডবলইঞ্জিন সরকারের রাজ্যে নারী নির্যাতনের তথ্য তুলে শাহের মিথ্যাচারের মোক্ষম জবাব অভিষেকের

আনন্দ বোসের মন্তব্য আর কুণালের এই পোস্ট থেকেই স্পষ্ট স্বেচ্ছায় নয়, চাপের মুখেই পদ ছাড়তে হয়েছে বোসকে। সময়ে হয়ত সত্য প্রকাশ পাবে।

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...