Monday, March 30, 2026

নারীদিবসে সরকারি প্রকল্পের খতিয়ানে মহিলা ক্ষমতায়নের বার্তা মুখ্যমন্ত্রীর, সমাজগঠনে নারী অবদানের কথা পোস্ট অভিষেকের

Date:

Share post:

”আমার লক্ষ্মী ঘরে ঘরে জ্বেলেছেন শুভ আলো”- নারীদের অধিকার সব মানুষ সাফল্যকে স্বীকৃতি দিতে বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস (Iternational Women’s Day)। ২০২৬ সালের থিম হল “Give and Gain”। এই মর্মে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সোশ্যাল মিডিয়ায় নারীদের জয়গান গাইলেন। তুলে ধরলেন নারী সুরক্ষায় রাজ্যজুড়ে সরকারি পদক্ষেপের খতিয়ান। নারী দিবসে একটি কবিতাও পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী।এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানানোর পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে আরও একবার বিঁধেছেন। এদিন তিনি লিখেছেন, “আমরা সবসময় চেষ্টা করি এভাবেই সর্বস্তরের, সকল মানুষের পাশে থাকতে। আর অন্যদিকে, কেন্দ্র সরকারের কাজ শুধু মানুষকে হয়রানি করা।” সমাজ গঠনের নারীদের ভূমিকার কথা উল্লেখ করে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

দীর্ঘ পোস্টে মমতা এদিন লেখেন, ‘আমার লক্ষ্মী আজকের দিনে সবারে করে আহ্বান,আমার লক্ষ্মী ক্লান্তি ভুলে গায় জীবনের জয়গান।আন্তর্জাতিক নারী দিবসের শুভক্ষণে সারা বিশ্বের সবাইকে জানাই আমার অনেক শুভনন্দন। আমি কুর্নিশ জানাই এই বাংলার মাটিকে – এ মাটি প্রীতিলতা ওয়াদ্দেদারের মাটি, এ মাটি মাতঙ্গিনী হাজরার মাটি, এ মাটি কল্পনা দত্ত, বীণা দাশ, সুনীতি চৌধুরীর মাটি, এ মাটি মাদার টেরিজার মাটি।

আন্তর্জাতিক নারী দিবসের এই শুভক্ষণে একটা বিশেষ কাজ আমরা করেছি। ‘যুবসাথী’ প্রকল্পে টাকা দেওয়ার কথা ছিল আগামী এপ্রিল মাস থেকে। আজকের দিনে যুবসমাজকে সম্মান জানিয়ে গতকাল থেকেই ‘যুবসাথী’ প্রকল্পের টাকা দেওয়া আমরা শুরু করেছি। গতকাল থেকেই প্রায় ১ কোটি আবেদনকারীর ব্যাঙ্ক একাউন্টে টাকা যাওয়া শুরু হয়ে গেছে। আমি সকলকে জানাই উষ্ণ অভিনন্দন।

আমরা সবসময় চেষ্টা করি এভাবেই সর্বস্তরের, সকল মানুষের পাশে থাকতে। আর অন্যদিকে, কেন্দ্র সরকারের কাজ শুধু মানুষকে হয়রানি করা। গ্যাসের দাম যেভাবে বৃদ্ধি করা হল, তার প্রভাব পড়বে মানুষের হেঁসেলে। আজ তাই বাংলার মেয়েরা প্রতিবাদে পথে নামবে, তাঁদের পরনে থাকবে প্রতিবাদের কালো শাড়ি।বাংলার প্রতিটি মেয়ে আমাদের গর্ব। সমাজের প্রতিটি স্তরে তাঁদের অবদান অপরিসীম।তাই শুধুমাত্র বছরের একটি বিশেষ দিন নয়, আমার কাছে প্রতিটা দিনই নারী দিবস।যে সমাজে মেয়েরা ভালো থাকে না, সেই সমাজ কখনো ভালো থাকতে পারে না।’

লক্ষ্মীর ভান্ডারের (Laxmir Bhandar)কথা উল্লেখ করে মহিলা উন্নয়নের রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথাও তুলে ধরেন বাংলার মুখ্যমন্ত্রী।

পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) রবিবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্টে বাংলার সংস্কৃতি, ইতিহাস এবং রাজনীতিতে নারীদের অবদানের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। একই সঙ্গে নারী ক্ষমতায়নের বিষয়টি যে প্রতীকী নয়, বাস্তব জীবনেও সেটা প্রতিষ্ঠা করা হয়েছে সেই কথা উল্লেখ করেন। তিনি লেখেন,’আজ আন্তর্জাতিক নারী দিবসে আমি সেই সব নারীদের শক্তি, এবং দৃঢ়তার কথা তুলে ধরছি যাঁরা আমাদের জীবনকে গড়ে তোলেন। বাংলায় নারীর প্রতি সম্মান শুধুমাত্র প্রতীকী নয়, এটি আমাদের সংস্কৃতি। আমরা মা দুর্গাকে আমাদের কন্যা হিসেবে পূজা করি এবং এই ভূমিকেই ‘বাংলা মা’ বলে ডাকি।”

এরপরেই তিনি রাজ্যের রাজনৈতিক নেতৃত্বের প্রসঙ্গও তুলে ধরেন। লেখেন, গত পনেরো বছর ধরে এক নারী বাংলাকে পরিচালনা করছেন এবং তাঁর সাহস ও দৃঢ়তা গোটা দেশের সামনে উদাহরণ সৃষ্টি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নারী ক্ষমতায়ন শুধুমাত্র একটি স্লোগান নয়, বরং বাস্তবে লক্ষ লক্ষ মহিলার কাছে সম্বল ও মর্যাদা। বাংলার প্রকৃত শক্তি রাজ্যের নারীদের মধ্যেই নিহিত রয়েছে। তাঁদের সাহস, সংগ্রাম এবং সাফল্য সমাজকে এগিয়ে নিয়ে যায় এবং একটি শক্তিশালী, ন্যায়ভিত্তিক ও সমানাধিকারের সমাজ গড়ার প্রেরণা দেয়। নারীদের এই অবদানকে সম্মান জানিয়ে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য অনুভূত হয়। একমাত্র নারী ক্ষমতায়নই একটি সুস্থ ও সমতাভিত্তিক সমাজ গঠনের অন্যতম প্রধান ভিত্তি।

 

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...