Monday, March 30, 2026

আবর্জনার সঙ্গে ফেলা সোনার গয়না ফেরালেন বসিরহাটের নির্মলবন্ধু

Date:

Share post:

বসিরহাট  (Basirhat) শহরে সততা ও নাগরিক দায়িত্ব বোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন পুরসভার  নির্মলবন্ধু কর্মীরা। বাড়ির ময়লার সঙ্গে ভুলবশত চলে যাওয়া কয়েক লক্ষ টাকার সোনার গয়না (Gold Jewelry) শেষ পর্যন্ত উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়ায় স্বস্তি ফিরেছে পরিবারে। ঘটনাকে ঘিরে শহর জুড়ে প্রশংসায় ভাসছেন ওই কর্মীরা। ঘটনাটি ঘটেছে বসিরহাট পুরসভার ১৮নং ওয়ার্ডের বাগাটি এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, স্থানীয় বাসিন্দা তাপসী বিশ্বাসের বাড়ি থেকে প্রতিদিনের মতোই সকালে বর্জ্য সংগ্রহ করতে যান বসিরহাট পুরসভার নির্মল বন্ধু কর্মী দাউদ আলি শেখ। বাড়ির অন্যান্য আবর্জনার সঙ্গে অসাবধানতাবশত একটি ব্যাগে রাখা কয়েক লক্ষ টাকার সোনার গয়নাও বেরিয়ে যায়। তখন পরিবারের কেউ বিষয়টি বুঝতে পারেননি। একদিন পর হঠাৎই গয়নাগুলি খুঁজতে গিয়ে পরিবারের সদস্যদের নজরে আসে যে সেগুলি বাড়িতে নেই। তখনই সন্দেহ হয় যে হয়তো ঘরের ময়লার সঙ্গেই সেগুলি বাইরে চলে গিয়েছে। এতে স্বাভাবিক ভাবেই উদ্বেগে পড়ে যান পরিবারের সদস্যরা। রবিবার সকালে আবার যখন নির্মলবন্ধু কর্মী দাউদ আলি শেখ ওই বাড়িতে বর্জ্য সংগ্রহ করতে যান। তখন তাঁকে পুরো ঘটনাটি জানান তাপসী বিশ্বাসের পরিবারের সদস্যরা।

ঘটনার গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গেই বিষয়টি জানানো হয় ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ রায়কে। এরপর দ্রুত উদ্যোগ নেওয়া হয়। বসিরহাট (Basirhat) পুরসভার পরিচালিত শুকনো বর্জ্য পৃথকীকরণ কেন্দ্রে তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের নোডাল অফিসার ভবেশ দেবনাথ ও সুপারভাইজার তাপসী রায় চৌধুরীর তত্ত্বাবধানে নির্মল বন্ধু কর্মীরা বর্জ্যের স্তূপে খোঁজাখুঁজি শুরু করেন।

দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানোর পর অবশেষে বর্জ্যের স্তূপের মধ্যেই অক্ষত অবস্থায় উদ্ধার হয় সেই সোনার গয়নাগুলি। এরপর সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় তাপসী বিশ্বাসের পরিবারের সদস্যদের। কয়েক লক্ষ টাকার সোনা ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন পরিবারের সদস্যরা। নির্মল বন্ধু কর্মীদের সততা ও আন্তরিকতার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

এই ঘটনা উল্লেখ্য দাউদ আলি শেখের বাড়িতেও চলছে কঠিন লড়াই। তার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আর্থিক অনটনের কারণে সঠিক চিকিৎসা করাতেও সমস্যার মুখে পড়তে হচ্ছে পরিবারকে। তবুও কয়েক লক্ষ টাকার সোনার গয়না পেয়ে তিনি সততা থেকে একচুলও সরে আসেননি। বরং সেগুলি উদ্ধার করে মালিকের হাতে ফিরিয়ে দিয়েছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে বসিরহাট শহরে দাউদ শেখ ও অন্যান্য নির্মল বন্ধু কর্মীদের সততার ভূয়সী প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দারা। অনেকের মতে, আর্থিক সংকটের মধ্যেও এমন সততার নজির সমাজের কাছে এক বড় বার্তা বহন করে।

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...