Monday, March 30, 2026

ধর্মতলার ধর্নামঞ্চে চুপিচুপি লিফলেট বিলির চেষ্টা বিজেপির! হাতেনাতে ধরলেন মমতা

Date:

Share post:

চতুর্থদিনে পড়েছে ধর্মতলায় তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ধর্না। অভিযোগ, সোমবার সকালে সেখানেই চুপিচুপি বিজেপির (BJP) লিফলেট বিলি শুরু করেন কয়েকজন। সঙ্গে সঙ্গে খবর পান মমতা। মঞ্চ থেকেই সতর্ক করেন। যাঁরা এটা করছেন তাঁদের ধরতে বলেন। একই সঙ্গে মঞ্চে উপস্থিত মন্ত্রী শশী পাঁজাকে (Shashi Panja) নির্দেশ দেন বিষয়টি নিয়ে থানায় এফআইআর (FIR) করতে। এর মিনিট পনেরোর মধ্যেই তৃণমূল সভানেত্রী জানান, লিফলেট যাঁরা বিলি করছিলেন, তাঁরা ধরা পড়েছেন। মঞ্চ থেকেই ‘ভোট চোর’ বিজেপিকে তীব্র আক্রমণ করেন মমতা।

এসআইআর করে বাংলায় বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে শুক্রবার থেকে এরটানা ধর্মতলায় ধর্নায় বসেছেন তৃণমূল সুপ্রিমো। এদিন সকালে মঞ্চ থেকেই বিস্ফোরক অভিযোগ করে মমতা। বলেন, “বিজেপি ধর্নামঞ্চের কাছে লিফলেট বিলি করাচ্ছে। এদের হাতে নাতে ধরতে হবে। গলায় দড়ি দিয়ে মরা উচিত ওদের, ভোট চোর। শশী পাঁজাকে দায়িত্ব দিচ্ছি এদের বিরুদ্ধে এফ আই আর করুক। এখানে ওদের ঢোকার অধিকার নেই। অন্যায় করলে ফোঁস করতে হয়। এদের হাতে নাতে ধরুন।”

বিজেপিকে বিজেপিকে ভীতুর দল, কাপুরুষের দল বলে কটাক্ষ করে সজাগ থাকার পরামর্শ দেন তৃণমূল সুপ্রিমো। বলেন, ”অন্য রাজনৈতিক দলের কর্মসূচিতে তাদের ঢোকবার অধিকার নেই।” বিজেপিকে তীব্র আক্রমণ করে মমতা বলেন, মানুষ আসছে না। মানুষের সমর্থন নেই। তৃণমূল কর্মীদের কাছে এসেছে লিফলেট বিলি করতে। গলায় দড়ি দিয়ে মরা উচিত।”

মমতা আরও বলেন, “সবাইকে আমি সতর্ক করছি। ধরনার জায়গায় নজর রাখুন। কোথায় গেল ওরা? পালিয়েছে বোধহয়। এদের আমাদের ধরতেই হবে।” এর কিছুক্ষণ পরেই তৃণমূল সুপ্রিমো নিজের মোবাইলে ছবি দেখান। জানান, যাঁরা বিলি করছিলেন তাঁরা ধরা পড়েছেন। উদ্ধার হয়েছে বিজেপির ‘ব্রিগেড চলো’ লিফলেট।

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...