Monday, March 30, 2026

ইরানের তিন জাহাজকে ভারতীয় বন্দরে আশ্রয়! রাজ্যসভায় কী জানালেন জয়শঙ্কর

Date:

Share post:

আমেরিকা-ইজরায়েল হামলায় পশ্চিম এশিয়ার যুদ্ধের (Iran-Isreal war) পরিস্থিতি ক্রমেই আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। এই মত অবস্থায় ইরানের তিন জাহাজকে ভারতীয় বন্দরে ঢোকার অনুমতি দিয়েছে ভারত। সোমবার রাজ্যসভায় ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর (S Jaishankar) তাঁর বক্তৃতায় একথা জানিয়েছেন। বিদেশমন্ত্রী জানিয়েছেন, ভারত সর্বদা শান্তির পক্ষে, এমত পরিস্থিতিতে ভারত জাতীয় স্বার্থ রক্ষায় যা ঠিক মনে করেছে তাই করেছে।

জয়শঙ্কর জানিয়েছেন, গত ১ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বৈঠক করা হয়। সেখানে ইরানের উপর হামলার আন্তর্জাতিক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। যার মধ্যে ছিল আঞ্চলিক নিরাপত্তা, জ্বালানি সরবরাহ, ভারতের অর্থনীতির উপর প্রভাব ইত্যাদি বিষয়। কেন্দ্রীয় সরকার বিভিন্ন মন্ত্রককে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে। এরপরেই ভারতের তরফে ১ মার্চ ইরানের তিন জাহাজকে ভারতীয় বন্দরে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। তিন জাহাজের একটি জাহাজ ‘আইআরআইএস লাভান’ কেরলের কোচি বন্দরে রয়েছে বলে জানিয়েছেন তিনি। জাহাজটিকে আশ্রয় দেওয়ার জন্য ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি ভারতকে ধন্যবাদ জানিয়েছেন। আরও পড়ুন: সংসদের দুই কক্ষে ভোটারদের নাম বাদে আলোচনা দাবি তৃণমূলের: রাজ্যসভায় ওয়াকআউট 

তবে এই দিন জয়শঙ্করের বক্তৃতা শুরু হওয়ার পরেই তুমুল হট্টগোল শুরু হয়। কংগ্রেস এবং অন্যান্য বিরোধীদল এই বিষয়টি নিয়ে আলোচনা এবং বিতর্কের দাবি জানায়। তার পর কক্ষত্যাগ করেন বিরোধী সাংসদেরা। রাজ্যসভার পর লোকসভায় বক্তৃতা শুরু করলে বিরোধীদের হইহট্টগোলের জেরে দুপুর ৩টে পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি হয়ে যায়।

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...