Monday, March 30, 2026

রেকর্ড করল টাকা, নামল সেনসেক্স: সপ্তাহের শুরুতে জোর ধাক্কা শেয়ার বাজারে

Date:

Share post:

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে একদিকে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের নাভিশ্বাস উঠছে আর একদিকে সর্বকালের রেকর্ড ছুঁয়ে পড়েছে টাকার (Rupee) দাম। বিশ্বব্যাপী বাণিজ্যের ঝুঁকি তীব্রতর হওয়ায় বিদেশী বিনিয়োগকারীরা ভারতের বাজার (share market) থেকে অর্থ তুলে নিচ্ছেন।

সোমবার সকালে এক ধাক্কায় ২১০০ পয়েন্টের বেশি নেমে সেনসেক্স (Sensex) হয়েছে ৭৬,৭৪১.২৯। তবে সকাল ১১টা ৫০ মিনিট নাগাদ সেনসেক্সের পয়েন্ট পরেছে প্রায় ১৮০০। অন্যদিকে নিফটি (Nifty) ৬৪৭.৬০ পয়েন্টে পড়ে হয়েছে ২৩,৮০২.৮৫ পয়েন্ট। যুদ্ধের বাজারে সবচেয়ে বেশি ধস নেমেছে ব্য়াঙ্কিং, আইটি সেক্টর এবং ধাতব সংস্থার স্টকগুলিতে।

এদিকে এদিন সকালে লেনদেনের শুরুতে এক মার্কিন ডলারের দাম দাঁড়িয়েছে ৯২.৩০ টাকা। বিশেষজ্ঞদের দাবি, বিশ্বব্যাপী সংঘাতের পরিস্থিতি, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং বিদেশী বিনিয়োগকারীদের বাজার থেকে অর্থ তুলে নেওয়া—এই কারণগুলিতে শেয়ার বাজারে যেমন রক্তক্ষয় হয়ে চলেছে, একই ভারে ভারতীয় মুদ্রা দুর্বল হচ্ছে। গত ৪ মার্চ প্রথমবার মধ্যপ্রাচ্যে যুদ্ধের ধাক্কায় টাকার (Rupee) দাম ৭০ পয়সা বেড়ে ৯২ টাকার গণ্ডি ছাপিয়ে যায়। মার্কিন ডলারের দাম দাঁড়ায় ৯২.১৭ টাকা। এবার তা সর্বকালের রেকর্ড (record) ছুঁয়ে হল ৯২.৩০ টাকা।

আরও পড়ুন : চলে গেলেন ‘রসিক’ তমাল রায়চৌধুরি: সোমে শ্রদ্ধা টেকনিশিয়ান স্টুডিয়োতে

২৮ ফেব্রুয়ারি ইরানের মাটিতে যৌথ হামলা চালিয়েছে আমেরিকা ও ইজরায়েল। এরই মধ্যে ইরানের সেনা বাহিনী জানিয়ে দিল, ৬ মাস ধরে যুদ্ধ চালিয়ে নিয়ে যেতে পারে তারা। অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট জানিয়ে দিলেন, ইরানের সঙ্গে তাঁরা কোনওরকম সমঝোতায় যেতে রাজি নন। ১০ দিন পার… কিন্তু পশ্চিম এশিয়ায় যুদ্ধ থামার তো কোনও লক্ষ্মণ নেই, উল্টে আরও ভয়াবহ আকার নিচ্ছে।

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...