Monday, March 30, 2026

যত চ্যালেঞ্জ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় তত গ্রহণ করবেন: বিজেপিকে নিশানা রাজের

Date:

Share post:

“মমতা বন্দ্যোপাধ্যায় থেকে যত চ্যালেঞ্জ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় কত চ্যালেঞ্জ গ্রহণ করবেন।“ সোমবার, ধর্মতলার ধর্নামঞ্চ থেকে বিজেপিকে নিশানা করেন বিধায়ক-পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী এই মঞ্চ থেকে মানুষের জন্য এর আগেও বহুবার লড়াই করেছেন।“

বিজেপিকে নিশানা করে রাজ বলেন, “বিজেপি নিজেও জানে তারা এই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে পারবে না। পয়সা নিয়ে সোশ্যাল মিডিয়ায় লড়াইয়ের নাম বিজেপি আর মানুষের জন্য লড়াইয়ের নাম মমতা বন্দ্যোপাধ্যায়।“ রাজের কথায়, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মানুষ রাস্তায় নেমে আসে, তারা জানে মমতা বন্দ্যোপাধ্যায় আছে তাই আমরা আছি।

অভিযোগ করে রাজ বলেন, “বিজেপির এখানকার যে কর্মীরা রয়েছে তাঁরা জয় শ্রীরাম বলে হাজার ৫০০ টাকা করে পাচ্ছে। তারা বুঝতে পারছে না এখানকার বিজেপির লোকেরা তাঁদের বোকা বানাচ্ছে।“

রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের উল্লেখ করে তৃণমূল বিধায়ক বলেন, “লেখাপড়া করার সময় হাত খরচার প্রয়োজন হয়, এর জন্য আমাদের বাবা মায়ের কাছে হাত পাততে হত। অনেক সময় বাবা-মা সেই টাকা যোগান দিতে পারত না। মমতা বন্দ্যোপাধ্যায় বলল আপনি স্বপ্ন দেখুন আমাদের সরকার আপনার পাশে আছে আপনার স্বপ্ন পূরণ করবে।“

বিজেপিকে উদ্দেশ্য করে রাজ (Raj Chakraborty) বলেন, “আপনারা বাংলার কালচার বোঝেনা ইমোশন বোঝেন না বাংলার মানুষ কি চায় সেটা আপনারা বোঝেন না। ২০২৬ সাল আপনাদের জন্য বড় শিক্ষা হবে। ২০২৬-এ ওদের নাক কান দুটোই কাটবে।“

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...