আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান বিভিন্ন রাশির জাতকদের জীবনে ভিন্ন ভিন্ন প্রভাব ফেলতে পারে। কারও কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা, আবার কারও ক্ষেত্রে সতর্ক থাকার ইঙ্গিত রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক আজকের রাশিফল।


মেষ : পড়াশোনা ও উচ্চশিক্ষার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হতে পারে। কর্মক্ষেত্রে কিছু বাধা এলেও ধৈর্য ধরে এগোলে পরিস্থিতি ধীরে ধীরে অনুকূলে আসবে। ভবিষ্যৎ নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে।


বৃষ : কর্মজীবনে শুভ সম্ভাবনা রয়েছে। আয়ের পাশাপাশি সঞ্চয়ের দিকেও নজর দিতে পারবেন। শারীরিক অবস্থা মোটামুটি ভালোই থাকবে।


মিথুন : পরিবারে বিশেষ করে স্ত্রী বা সন্তানের স্বাস্থ্যের কারণে কিছুটা উদ্বেগ দেখা দিতে পারে। অর্থনৈতিক উন্নতির সুযোগ থাকলেও কাজে সাময়িক সমস্যা দেখা দিতে পারে।


কর্কট : বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা পারিবারিক আয়োজন নিয়ে ব্যস্ত থাকতে পারেন। তবে দিনের পরের দিকে কাজে কিছুটা বিঘ্ন ঘটতে পারে। তাই কথা ও আচরণে সংযম রাখা প্রয়োজন।


সিংহ : উপার্জনের ক্ষেত্রে ভাগ্য সহায় হতে পারে। তবে পড়াশোনায় কিছু প্রতিবন্ধকতা দেখা দিতে পারে। প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।


কন্যা : কর্মক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আয় বাড়তে পারে। তবে স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকা দরকার, আঘাত বা শারীরিক সমস্যার আশঙ্কা থাকতে পারে।


তুলা :পারিবারিক অশান্তি বা মতবিরোধ দেখা দিতে পারে। কর্মক্ষেত্রেও কিছু বাধা আসতে পারে। তবে দীর্ঘদিনের সঞ্চয় বা বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে।


বৃশ্চিক : ব্যবসায় কিছু জটিলতার মুখোমুখি হতে পারেন। পাওনা অর্থ পেতে দেরি হতে পারে। তবে পড়াশোনার ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ।


ধনু : ব্যবসায়িক লেনদেন বাড়বে এবং লাভের সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে চিকিৎসক ও আইনজীবীদের কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা রয়েছে। তবে ঠান্ডা বা পেটের সমস্যায় ভোগান্তি হতে পারে।

মকর : স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা কিছুটা বিরক্তির কারণ হতে পারে। কর্মক্ষেত্রে বাধা থাকলেও ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা রয়েছে। মানসিক অস্থিরতা বাড়তে পারে।

কুম্ভ : শিক্ষাক্ষেত্রে অগ্রগতি দেখা যেতে পারে। কর্মক্ষেত্রেও উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে স্বাস্থ্য নিয়ে সামান্য সমস্যা দেখা দিতে পারে।

মীন : শিল্পী ও সাহিত্যিকদের জন্য সম্মান বা স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কথা ও আচরণে সংযম বজায় রাখা ভালো। আর্থিক দিক থেকেও উন্নতির সম্ভাবনা রয়েছে।
