Monday, March 30, 2026

ভোটার তালিকা আতঙ্কে ফের দুই মৃত্যু, বাদুড়িয়া ও চোপড়ায় আত্মঘাতী দুই

Date:

Share post:

রাজ্যজুড়ে ভোটার তালিকার বিশেষ তদন্ত বা ‘এসআইআর’ (SIR) নিয়ে তৈরি হওয়া আতঙ্কে মৃত্যুমিছিল যেন থামতেই চাইছে না। সোমবার একই দিনে রাজ্যের দুই প্রান্ত থেকে এল দুই আত্মহত্যার খবর। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া এবং উত্তর দিনাজপুরের চোপড়া— দুই জেলাতেই ভোটার তালিকায় নাম বাদ যাওয়া বা ‘বিচারাধীন’ হয়ে থাকার উৎকণ্ঠায় দুই প্রাণ ঝরল বলে অভিযোগ।

বাদুড়িয়া থানার পশ্চিম চণ্ডীপুরের বাসিন্দা রিনারানি কুণ্ডুর (৫০) ঝুলন্ত দেহ এদিন উদ্ধার হয়। পরিবারের দাবি, নতুন খসড়া তালিকা প্রকাশের পর থেকেই চরম দুশ্চিন্তায় ছিলেন তিনি। রিনাদেবীর নিজের নাম রয়েছে ‘বিবেচনাধীন’ তালিকায়, আর তাঁর দুই ছেলে শুভজিৎ ও সৌমেনের নাম সরাসরি বাতিল করা হয়েছে। স্বামীহারা ওই মহিলা ভিটেমাটি হারানোর ভয়ে সিঁটিয়ে ছিলেন। সোমবার সকালে ছেলেরা যখন সংশোধনী ফর্ম জমা দিতে যান, সেই সুযোগেই বাড়িতে আত্মঘাতী হন তিনি। স্থানীয় পঞ্চায়েত সদস্য মেহেবুব আলম পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেও শোকস্তব্ধ এলাকায় এখন শুধুই হাহাকার।

প্রায় একই ছবি উত্তর দিনাজপুরের চোপড়ায়। মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিক্রম সিংহ (৪১) নামে এক কাঠমিস্ত্রির ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, গত ২৮ তারিখ প্রকাশিত তালিকায় বিক্রম সিংয়ের নামের পাশে বড় হরফে ‘ডিলিট’ বা ‘বাদ’ লেখা ছিল। ১১৮ নম্বর বুথের ওই ভোটারের নাম কেন বাদ গেল, তা নিয়ে রবিবার থেকেই নিখোঁজ ছিলেন তিনি। পরে একটি নির্জন স্থান থেকে তাঁর দেহ মেলে। সংশ্লিষ্ট বিএলও মনোজিৎ কুমার শিকদারও স্বীকার করে নিয়েছেন যে, তালিকায় ওই ব্যক্তির নাম বাদ দেওয়া হয়েছিল।

চোপড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজলুল হক কমিশনের এই প্রক্রিয়াকে ‘অমানবিক’ বলে তোপ দেগেছেন। স্থানীয় বিধায়ক হামেদুর রহমান এই দুই মৃত্যুর জন্য সরাসরি নির্বাচন কমিশনকেই দায়ী করেছেন। পুলিশ দেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। ভোটার তালিকা সংশোধন ঘিরে যে ভাবে আমজনতার মধ্যে প্রাণহানির আতঙ্ক ছড়াচ্ছে, তাতে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন।

আরও পড়ুন- এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত্যুমিছিল! প্রতিবাদে দিনহাটায় উদয়নের নেতৃত্বে অনশনে তৃণমূল

_

_

_

_

_

_

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...