Wednesday, April 1, 2026

ভ্যানিশ কুমার কি এবার কৈফিয়ত চাইবেন? সৌমেন্দুর ভিডিও পোস্ট করে সরব তৃণমূল

Date:

Share post:

বাংলায় নাকি শান্তিতে নির্বাচন হয় না। এই অভিযোগে সকাল থেকে বাজার গরম করছে বিজেপি। আর তাদের দোসর নির্বাচন কমিশন (Election Commission)। অভিযোগ তৃণমূলের (TMC)। কিন্তু তাদের দলীয় প্রার্থীরা কীভাবে এ রাজ্যে নির্বাচনে জেতে তার পর্দাফাঁস হয়ে গেল! গত লোকসভা নির্বাচনে কাঁথি আসনে জিতেছিলেন বিজেপির (BJP) সৌমেন্দু অধিকারী (Soumendu Adikari)। সেই নির্বাচনে মানুষের ভোটে নয়, বোমা মেরে মানুষকে ভয় দেখিয়ে জিতেছিল বিজেপি প্রার্থী। সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত একটি ভাইরাল ভিডিয়োর কথোপকথন ফাঁস হয়ে গিয়েছে। বুধবার, সাংবাদিক বৈঠকে এই অভিযোগ তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী (Arup Chakraborty)।

অরূপের অভিযোগ, সম্প্রতি একটি ভিডিও ফাঁস হয়েছে। (ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি ‘বিশ্ব বাংলা সংবাদ’) সেখানে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে বিজেপি প্রার্থী সৌমেন্দু (Soumendu Adikari) বলছেন, ভোটের দিন কীভাবে দলের মণ্ডলের এক নেতাকে দিয়ে বোমা মেরে এলাকা ফাঁকা করে দিয়ে তাঁরা ভোটে জিতেছিলেন। এই বিস্ফোরক অভিযোগ তুলে তৃণমূল মুখপাত্র বলেন, এখান থেকে স্পষ্ট গত লোকসভা নির্বাচনে বিজেপি কীভাবে জিতেছিল। গত লোকসভা নির্বাচনে বিজেপি অল্প ব্যবধানে এই কেন্দ্রে জিতেছিল। এই বিজেপির নেতা ও কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী তিনি নিজেই স্বীকার করে নিলেন, সেদিন কাঁথি জেতার জন্য তাঁরা ঠিক কী কী কৌশল অবলম্বন করেছিলেন। কটাক্ষ করে তিনি বলেন, নির্বাচন কমিশনার ভ্যানিশ কুমার এত বড় বড় কথা বলছেন, পুলিশ, প্রশাসনের কর্তাদের কাছে কৈফিয়ত তলব করছেন, তিনি কি একবার কাঁথির সাংসদের কাছে এরপর কৈফিয়ত তলব করবেন? অরূপ আরও বলেন, তিনি তো ভ্যানিশ কুমার। শুধু ভোটারদের ভ্যানিশ করছেন। তিনি কি একবার কাঁথির সাংসদের কাছে এর জবাব চাইবেন, নাকি এখন তিনি ভ্যানিশ হয়ে থাকবেন- প্রশ্ন তোলেন অরূপ।

Related articles

প্রশিক্ষণ চলাকালীন রাশিয়ার সামরিক বিমানে দুর্ঘটনা!

ক্রিমিয়ার (Crimea) পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ল রাশিয়ার সেনাবাহিনীর মালবাহী An-26 বিমান। সূত্রের খবর, এই দুর্ঘটনায় বিমানে থাকা...

বুধবার সকাল থেকে ফের CEO দফতরের সামনে ধর্না তৃণমূলের

ভিনরাজ্য থেকে ভোটার ঢোকাতে অবৈধভাবে ফর্ম সিক্স (Form 6) জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে রাতভর সিইও অফিসের...

ভোটমুখী বাংলায় বালিগঞ্জসহ কলকাতার ১০ জায়গায় ED তল্লাশি!

বুধবার সকাল থেকেই কলকাতায় ED অভিযান। রাজ্যে বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি, তার মধ্যেই ফের কেন্দ্রীয়...

বাড়তে চলেছে ৯০০ অত্যাবশ্যকীয়- জীবনদায়ী ওষুধের দাম!

ফের কপালে ভাঁজ সাধারণ মানুষের। বাড়তে চলেছে নিত্যপ্রয়োজনীয়, অত্যাবশ্যকীয়, জরুরি ও জীবনদায়ী ওষুধের দাম। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি...