Thursday, April 2, 2026

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ড: প্রাণ বাঁচাতে জানলা দিয়ে ঝাঁপ শ্রমিকদের, আশঙ্কাজনক ২৬!

Date:

Share post:

নয়ডার (Noida) একটি ইলেকট্রিক মিটার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। অন্তত ২৬ জন কর্মী গুরুতর জখম হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তবে ঘটনায় কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকালে উত্তরপ্রদেশের (Uttarpradesh) নয়ডার (Noida) সেক্টর ৪ এলাকায় একটি ইলেকট্রিক মিটার তৈরির কারখানায় আচমকা আগুন ছড়িয়ে পড়ে। কারখানার ভিতরে কমপক্ষে ২৪০ জন কর্মী আটকে পড়েন, ফলে পরিস্থিতি দ্রুতই আতঙ্কজনক হয়ে ওঠে।  খবর পাওয়া মাত্রই যুদ্ধকালীন তৎপরতায় ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৩০টি ইঞ্জিন। শ্রমিকদের উদ্ধার করতে দমকল কর্মীরা কারখানার জানলার কাচ ভেঙে ভিতরে ঢুকে একে একে শ্রমিকদের বাইরে বের করে আনেন। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা।

পুলিশ সূত্রে খবর, আহত ২৬ জন শ্রমিককে দ্রুত উদ্ধার করে স্থানীয় জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে। যুগ্ম পুলিশ কমিশনার (আইন ও শৃঙ্খলা) (Joint Commissioner of Police) রাজীব নারায়ণ মিশ্র জানান, আগুন লাগার পর কারখানার ভিতরে ধোঁয়া ছড়িয়ে পড়ায় অনেক শ্রমিকের শ্বাসকষ্ট শুরু হয়। এছাড়াও আতঙ্কে কেউ উঁচু থেকে লাফিয়ে নামতে গিয়ে বা হুড়োহুড়ির মধ্যে পড়ে গিয়ে কয়েকজনের হাড় ভেঙে গিয়েছে। যদিও চিকিৎসকদের দাবি, বর্তমানে আহতদের অবস্থা স্থিতিশীল রয়েছে।

এদিকে আগুন নিয়ন্ত্রণে এলেও সতর্কতা হিসেবে এখনও কারখানার ভিতর খতিয়ে দেখা হচ্ছে কোথাও ‘পকেট ফায়ার’ (Pocket Fire) রয়ে গিয়েছে কি না। ঠিক কী কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে শর্ট সার্কিটকে সম্ভাব্য কারণ হিসেবে মনে করা হলেও অন্য সম্ভাবনাগুলিও খতিয়ে দেখছে প্রশাসন।

আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলে পৌঁছে যান নগরের চিফ ফায়ার অফিসার (Chief fire officer) গৌতম বুদ্ধ । তিনি উদ্ধার ও আগুন নেভানোর কাজের তদারকি করেন। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও নিরাপত্তার স্বার্থে গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ।

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...