Friday, April 3, 2026

গ্যাস সংকটের বলি! কাঠ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধের

Date:

Share post:

গ্যাসের জন্য হাহাকার দেশ জুড়ে। দেশের বিজেপি শাসকেরা তা অস্বীকার করে আবারও দেশের মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে গ্যাস সংকটে সাধারণ মানুষ। উত্তর চব্বিশ পরগণার এক পরিবারে এমনই গ্যাসের (domestic gas) সংকটে বাগান থেকে কাঠ কেটে আনতে গিয়ে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ। গাইঘাটার (Gaighata) বৃদ্ধের মৃত্যুতে দেহ ময়নাতদন্তে পাঠিয়ে মৃত্যুর কারণ নিয়ে তদন্তে গাইঘাটা থানার পুলিশ (Gaighata police)। যদিও পরিবারের দাবি, গ্যাসের সংকটই (gas crisis) কেড়ে নিল বৃদ্ধের প্রাণ।

গাইঘাটার শিমুলপুরের বাসিন্দা বিনোদ করাতির  বাড়িতে গত দুদিন ধরে গ্যাস নেই। তাঁর পরিবার বারবার গ্যাসের জন্য আবেদন করেও পাননি, এমনটাই অভিযোগ। শেষ পর্যন্ত শুক্রবার গ্যাস না থাকায় সকালে ৭৬ বছরের বিনোদ করাতি পাশের একটি বাগানে জ্বালানি কাঠ সংগ্রহে যান। দুপুর পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোকেদের সন্দেহ হয়। তাঁরা পাশের বাগানে খুঁজতে গিয়ে তাঁকে অচৈতন্য অবস্থায় দেখতে পান।

আরও পড়ুন : গ্যাস সংকটের আঁচ ময়দানে, বন্ধের মুখে একাধিক ক্লাব ক্যান্টিন! 

এরপর তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবারে দাবি, বাগানে বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট (electrocuted) হয়েই মৃত্যু হয়েছে বৃদ্ধের। বাড়িতে গ্যাসের সংকট (gas crisis) না হলে তিনি কাঠ কাটতে বাগানে যেতেন না। তাই মৃত্যুর জন্য পরিবার গ্যাসের সংকটকেই দায়ী করছে। ঘটনার তদন্ত করছে গাইঘাটা থানার পুলিশ। মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...