Friday, April 3, 2026

ইরাকে ভেঙে পড়ল মার্কিন যুদ্ধ বিমান, বিবৃতি ট্রাম্প সেনাবাহিনীর

Date:

Share post:

পশ্চিম এশিয়ার যুদ্ধের মধ্যেই পশ্চিম ইরাকে ভেঙে পড়ল আমেরিকার (US Military Aircraft Crash) সামরিক বিমান কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান (KC135 Refueling Aircraft)। অপারেশন ‘এপিক ফিউরি’ (ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের নাম) চলাকালীন এই ঘটনা ঘটেছে বলে পোস্ট করে জানিয়েছে আমেরিকার সেনাবাহিনী ইউএস সেন্ট্রাল কম্যান্ড সেন্টকম। বিমানে থাকা ছ’জনের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। বাকি দুজনের শারীরিক অবস্থা কেমন তা নিয়ে অবশ্য বিশেষ কিছু জানা যায়নি। আরও পড়ুন: ভারতীয় ফুটবলে শোকের ছায়া, প্রয়াত এআইএফএফের প্রাক্তন সচিব

ইউএস সেন্ট্রাল কম্যান্ড সেন্টকম জানিয়েছে, এটি একটি জ্বালানিবাহী বিমান। ঘটনার তদন্ত চললেও, এর পিছনে কোনও শত্রুপক্ষের হাত নেই বলে দাবি করেছে আমেরিকান সেনাবাহিনী। শুরুতে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ‘দ্য ইসলামিক রেজিসট্যান্স ইন ইরাক’ এই ঘটনার দায় নেয়। তাঁরা দাবি করে, তাঁরাই গুলি করে বিমানটিকে নামায়। কিন্তু সেই দাবি অস্বীকার করে বিবৃতি দিয়েছে আমেরিকা। তবে এর আগেও আমেরিকার বন্ধুরাষ্ট্র কুয়েত ‘ভুলবশত’ আমেরিকার তিনটি বিমানকে গুলি করে নামিয়েছিল। বৃহস্পতিবারের পর ইরান-আমেরিকা যুদ্ধের মধ্যেই সেই সংখ্যা বেড়ে দাঁড়ালো চার।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...