Saturday, April 4, 2026

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের নেপথ্যে গুরুত্বপূর্ণ অবদান ছিল এই ঘটনার। শনিবার, সেই নন্দীগ্রাম দিবসে (Nandigram Day) শহিদদের স্মরণ করে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি লেখেন, ‘’নন্দীগ্রাম দিবসে নন্দীগ্রাম, সিঙ্গুর ও নেতাই-সহ সমগ্র বিশ্বের সকল শহিদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি এবং অন্তরের গভীর প্রণতি।’’

প্রসঙ্গত, ২০০৭ সালের সেই ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে যায়। ২০১১ সালে সরকার পরিবর্তন হয়। সরকারে আসার পর থেকেই নন্দীগ্রাম দিবস পালনে জোর দেয় তৃণমূল কংগ্রেস। আজ, ১৪ মার্চ শহিদদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন বাংলার মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, সময়ের ব্যবধানে সিপিএম রাজ্যের রাজনীতিতে শূন্যে নেমে এসেছে। অস্তিত্ব হারিয়েছে বিধানসভায়। কিন্তু ২০০৭ সালের মর্মান্তিক ঘটনা আজও ভুলতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রীয় সন্ত্রাসের সঙ্গে এই ঘটনার তুলনা করেন তিনি। ২০০৭ সালের ১৪ মার্চ নন্দীগ্রামে ভূমিউচ্ছেদ প্রতিরোধ কমিটির নেতৃত্বে জমি রক্ষা আন্দোলনের সময় পুলিশ অভিযান চালায়। ওইদিন পুলিশের গুলিতে ১৪ জন গ্রামবাসীর মৃত্যু হয়। এরপর থেকেই প্রতি বছর ১৪ মার্চ রাজ্যজুড়ে নন্দীগ্রাম দিবস পালন করে তৃণমূল কংগ্রেস (TMC)।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...