Friday, April 3, 2026

রমজান মাসে কেন প্রাতরাশ? রাষ্ট্রপতির আমন্ত্রণ বয়কট তৃণমূলের 

Date:

Share post:

পবিত্র রমজান মাসে রাষ্ট্রপতি ভবনের প্রাতরাশের আমন্ত্রণ! কেন উপবাসের মাসে সকালবেলা এই ভোজের আয়োজন করা হল, সেই প্রশ্ন তুলে রাষ্ট্রপতির আমন্ত্রণ বয়কট করার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। শুক্রবারই দলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ১৬ মার্চ রাষ্ট্রপতি ভবনের ওই প্রাতরাশে উপস্থিত থাকবেন না তৃণমূল শিবিরের কোনও সাংসদ।

তৃণমূল সূত্রে খবর, দেশের সমস্ত সাংসদকেই আগামী সোমবার সকালে প্রাতরাশে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কিন্তু বর্তমান সময়টি মুসলিম সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র রমজান মাস। তৃণমূলের যুক্তি, এই সময়ে দলের বহু সংখ্যালঘু সাংসদ ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস বা রোজা পালন করেন। এই অবস্থায় দলের একাংশ উপবাসে থাকাকালীন অন্য সাংসদরা গিয়ে প্রাতরাশে অংশ নেবেন, তা সৌজন্যের পরিপন্থী বলেই মনে করছে জোড়াফুল শিবির।

ইতিমধ্যেই তৃণমূলের রাজ্যসভার মুখ্য সচেতক নাদিমুল হক রাষ্ট্রপতিকে চিঠি লিখে দলের এই অবস্থানের কথা জানিয়ে দিয়েছেন। চিঠিতে স্পষ্ট করা হয়েছে, ধর্মীয় আবেগ এবং দলীয় সংহতির কথা মাথায় রেখেই এই বয়কটের সিদ্ধান্ত।

আরও পড়ুন – নতুন করে বাদ ৭ লক্ষ! চলতি সপ্তাহেও আসছে না সাপ্লিমেন্টারি তালিকা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...