Sunday, March 15, 2026

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

Date:

Share post:

আজকের দিনে মেষ থেকে মীন—১২টি রাশির জাতকদের জন্য কী ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র? কোথাও সাফল্যের সম্ভাবনা, আবার কোথাও সতর্ক থাকার পরামর্শ। দেখে নিন আজকের রাশিফল এক নজরে।

মেষ: আজকের দিনটি চিকিৎসা, সাহিত্য আইন পেশার সঙ্গে যুক্তদের জন্য আশাব্যঞ্জক হতে পারে। কর্মক্ষেত্রে সম্মান অগ্রগতির সম্ভাবনা রয়েছে। তবে হজমজনিত সমস্যায় কিছুটা অস্বস্তি দেখা দিতে পারে। ভবিষ্যৎ নিয়ে মনে কিছুটা উদ্বেগও থাকতে পারে।

বৃষ: সৃজনশীল কাজে সাফল্য প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পেতে পারেন। ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে মন দিলে মানসিক শান্তি মিলতে পারে

মিথুন: ক্রীড়াক্ষেত্রে সাফল্য স্বীকৃতির সম্ভাবনা থাকলেও পারিবারিক পরিবেশে কিছুটা অশান্তি দেখা দিতে পারে। দুপুরের পর থেকে শরীরের দিকে বিশেষ নজর দেওয়া দরকার।

কর্কট: বাড়িতে কোনও শুভ কাজের প্রস্তুতি নিয়ে ব্যস্ততা বাড়তে পারে। চিকিৎসা পেশায় যুক্তদের জন্য সম্মান সাফল্যের সম্ভাবনা রয়েছে। তবে ব্যবসায় কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারেন।

সিংহ: পরিবারে আনন্দ স্বাচ্ছন্দ্য বাড়তে পারে। ভবিষ্যতের পরিকল্পনা করার জন্য দিনটি উপযুক্ত। তবে পড়াশোনা বা শিক্ষাক্ষেত্রে সামান্য বাধা আসতে পারে।

কন্যা: আজ একাধিক উৎস থেকে আয়ের সম্ভাবনা তৈরি হতে পারে। অফিসে কাজের চাপ বাড়তে পারে। বাড়িতে অতিথি আসায় আনন্দময় পরিবেশ তৈরি হতে পারে।

তুলা: ছোটখাটো বিষয় নিয়ে মানসিক অস্থিরতা বাড়তে পারে। কাজের গতি কিছুটা ধীর হতে পারে। বিকেলের পর শারীরিক সমস্যার আশঙ্কা থাকায় সতর্ক থাকা ভালো।

বৃশ্চিক: পরিবেশগত চাপ দুশ্চিন্তা বাড়তে পারে, ফলে ব্যবসায় কিছুটা মন্দাভাব দেখা দিতে পারে। তবে পড়াশোনা বা গবেষণার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ধনু: আজ কোনও সুখবর পেয়ে মন ভালো হয়ে যেতে পারে। আর্থিক বিষয়ক কোনও মামলায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। কথা ব্যবহারে সংযম বজায় রাখা ভালো।

মকর: আয় বাড়ার পাশাপাশি সঞ্চয়ের সুযোগও তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে কাজের গতি বাড়বে এবং দায়িত্বও বাড়তে পারে। অভিজ্ঞ ব্যক্তির সান্নিধ্যে ভালো লাগা তৈরি হবে।

কুম্ভ: উপার্জনের ক্ষেত্রে ভাগ্য সহায় হতে পারে। কাজের সূত্রে ভ্রমণ বা স্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। গবেষণা বিজ্ঞানের সঙ্গে যুক্তদের জন্য সম্মান বাড়ার ইঙ্গিত রয়েছে।

মীন: কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে এবং আয় বাড়তে পারে। উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। আর্থিক পারিবারিক জীবনে উন্নতির ইঙ্গিত মিলতে পারে।

আরও পড়ুন – তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

spot_img

Related articles

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...