Tuesday, March 17, 2026

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

Date:

Share post:

মানুষের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে—কখনও সাফল্য, কখনও বাধা। আজ কার অর্থভাগ্য উজ্জ্বল, কার কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ, আবার কার স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকা প্রয়োজন—চলুন দেখে নেওয়া যাক আজকের ১২ রাশির সার্বিক পূর্বাভাস।

মেষ: আজ অর্থপ্রাপ্তির সম্ভাবনা ভালো। বিশেষ করে হস্তশিল্পের সঙ্গে যুক্তদের জন্য দিনটি শুভ। তবে পড়াশোনা, ব্যবসা বা কর্মক্ষেত্রে কিছু বাধা আসতে পারে।

বৃষ: আজকের দিনটি মোটের উপর শুভ। তীর্থভ্রমণ বা ধর্মীয় কাজে অংশ নেওয়ার সুযোগ আসতে পারে। কাজকর্মে উন্নতি এবং আর্থিক দিকও মজবুত হতে পারে।

মিথুন: পুরনো শারীরিক সমস্যার পুনরাবৃত্তি হতে পারে। তবে দিনের দ্বিতীয়ার্ধে কাজের গতি বাড়বে। কথাবার্তায় সংযত থাকা জরুরি।

কর্কট: কাজের জায়গায় কিছু অসুবিধা বা দেরি হতে পারে। তবে ওষুধ ব্যবসায়ী, শিল্পী বা শিক্ষকতা পেশায় যুক্তদের জন্য সাফল্যের ইঙ্গিত রয়েছে।

সিংহ: কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ থাকলেও খরচ বাড়তে পারে। পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কঠিন হতে পারে।

কন্যা: প্রেমের ক্ষেত্রে শুভ সময়। কাজের ক্ষেত্রে অগ্রগতি এবং আর্থিক লাভের সম্ভাবনাও রয়েছে।

তুলা: উচ্চশিক্ষা গবেষণায় সাফল্য মিলতে পারে। ব্যবসায় দুপুরের পর পরিস্থিতি অনুকূল হবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

বৃশ্চিক: বাত বা শরীরের ব্যথা বাড়তে পারে। ব্যবসায় কিছু বাধা থাকলেও আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ধনু: অর্থভাগ্য সহায়ক থাকবে। কর্মক্ষেত্রে বিশেষ করে প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিদের সাফল্য মিলতে পারে। তবে ঠান্ডা লাগা বা কাশির সমস্যা হতে পারে।

মকর: ছোটখাটো শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তবে অর্থনৈতিক উন্নতি কাজের ক্ষেত্রে অগ্রগতি হবে।

কুম্ভ: বাড়িতে শুভ অনুষ্ঠান বা আয়োজন হতে পারে। খরচ বাড়লেও সামগ্রিকভাবে দিনটি স্থিতিশীল থাকবে।

মীন: চারপাশের পরিস্থিতির কারণে মানসিক চাপ বাড়তে পারে। তবে আর্থিক উন্নতি এবং কাজের ব্যস্ততা দুটোই বাড়বে।

আরও পড়ুন – বিধানসভা নির্বাচন ২০২৬: প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

spot_img

Related articles

আজ বিকেলে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, চমক ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। সোমবার একপ্রস্থ প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাম...

রাতের কলকাতায় শিলাবৃষ্টি, মঙ্গলেও দক্ষিণবঙ্গে দুর্যোগের সতর্কতা!

চৈত্রের শুরু হতে না হতেই কালবৈশাখীর আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার সন্ধ্যা থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছিল জেলায় জেলায়।...

ভোট ঘোষণার পর কমিশনের রদবদল, ২৪ ঘণ্টার মধ্যে নতুন দায়িত্বে শীর্ষকর্তারা

ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরানো হয়েছিল। তার ২৪ ঘণ্টার...

বিধানসভা নির্বাচন ২০২৬: প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...