Wednesday, April 8, 2026

হামলার উস্কানিমূলক মন্তব্য! দিলীপের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

Date:

Share post:

রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে বিজেপির (BJP) হামলার প্রসঙ্গে উস্কানিমূল মন্তব্য করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তার প্রেক্ষিতে খড়্গপুর সদরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূল। বুধবার, তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধিবঙ্গের অভিযোগ তুলে চিঠি দিয়েছেন তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সেখানে ৬ দফা দাবি করা হয়েছে।

অভিযোগ, ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার দিন মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা চালায় বিজেপি আশ্রিত গুন্ডাবাহিনী। এর প্রেক্ষিতে দিলীপ ঘোষণ হুমকির সুরে বলেন, শুধু শশীর বাড়িই নয়, কালীঘাট, চেতলাতেও হামলা হবে। এর পরে ডোরিনা ক্রসিং-এর মঞ্চ থেকে তোপ দাগেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। দিলীপের (Dilip Ghosh) নাম না করে তিনি বলেন, “বিজেপির এক নেতা আমার বাড়িতে হামলা চালানোর হুমকি দিচ্ছেন। আসুন, আমরা লড়ে নেব।“

দিলীপের এই কথার প্রেক্ষিতে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে তৃণমূল। কমিশনের কাছে ৬ দফা দাবি জানিয়ে শাসকদল লিখেছে, দিলীপ ঘোষকে অবিলম্বে শোকজ নোটিশ পাঠানো হোক। ভারতীয় ন্যায় সংহিতার ৩৫১ ও ১০৯ ধারায় তাঁর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হোক। এধরনের প্ররোচনামূলক মন্তব্য করা থেকে তাঁকে বিরত করা হোক। শশী পাঁজা ও মদন মিত্রের বাসভবনে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হোক। এই বিষয়টি নিয়ে বিজেপি নেতৃত্বের কাছেও ব্যাখ্যা চাওয়া হোক। সোশ্যাল মিডিয়া ও নিউজ প্ল্যাটফর্ম থেকে আপত্তিকর ভিডিওগুলি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হোক। এখন এই নালিশের প্রেক্ষিতে নির্বাচন কমিশন কী পদক্ষেপ করে- সেটাই দেখার। 

Related articles

জ্ঞানেশ সাক্ষাতে তৃণমূল সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! ডেরেকদের “Get Lost” বললেন কমিশনার

ভোটার তালিকা (Voter list) থেকে নাম বাদ দেওয়ার বিরোধিতায় দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar)...

বিজেপির নারী সুরক্ষার কী নমুনা! জীবন্ত পুঁতে দেওয়া হয় মহিলাদের, বিশ্বাস করবেন না মোদি-শাহদের

বিজেপি (BJP) নাকি দেবে নারী সুরক্ষা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে গদগদ হয়ে মহিলা সুরক্ষার কথা বলে গিয়েছেন। কোন...

আমরাই সরকার গড়ব, মনোনয়ন জমা দিয়ে আত্মবিশ্বাসী মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল করে আলিপুর সার্ভে...

কালীঘাট থেকে সার্ভে বিল্ডিংয়ের রাস্তায় জন- উন্মাদনা, মনোনয়ন জমা দিলেন মমতা 

ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে (Survey Building Alipore) মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...