অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

Date:

Share post:

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর সন্ন্যাসের ইঙ্গিত, বুধবার বিকেলেই তা বদলে গেল স্নেহ আর রাজনৈতিক অভিভাবকত্বের আবহে। টিকিট না পেয়ে ক্ষুব্ধ তিনবারের বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের সঙ্গে দেখা করতে বুধবার তাঁর প্রিয়নগরের বাড়িতে যান চুঁচুড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। দীর্ঘক্ষণ রুদ্ধদ্বার বৈঠকের পর বেরিয়ে আসা দেবাংশুর গলায় শোনা গেল প্রবীণের প্রতি শ্রদ্ধার সুর, আর অসিত মজুমদারের কণ্ঠে দলের প্রতি দায়বদ্ধতা।

মঙ্গলবার দলের প্রার্থী তালিকায় নাম না থাকায় প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছিলেন বর্ষীয়ান নেতা অসিত মজুমদার। এমনকি রাজনীতি থেকে বিদায় নেওয়ার ইঙ্গিতও দিয়েছিলেন তিনি। অমতাবস্থায় বুধবার অসিত মজুমদারের বাড়িতে আসেন খোদ চুঁচুড়ার প্রার্থী দেবাংশু। প্রবীণ বিধায়কের পা ছুঁয়ে আশীর্বাদ নেন তরুণ প্রার্থী। পরে দেবাংশু সাংবাদিকদের জানান, “অসিতদার সঙ্গে পুরনো পরিচয়। আমন্ত্রণে এসেছি। বৈঠক করেছি। স্বাভাবিকভাবে তাঁর সঙ্গে রাজনৈতিক কথাই হবে। কীভাবে চলা উচিত। কীভাবে প্রচার করা উচিত সেই সাজেশন নিয়েছি। তিনি হাতের তালুর মতো চুঁচুড়াকে চেনেন। আর কেউ সেভাবে চেনেন না। দাদার থেকে সাজেশন নিয়েছি। উনি সাজেশন দিয়েছেন। আমি নোট করেছি। আবার দু’দিন পর আসব। দরকার হলে ডায়েরিতে নোট করে নেব।” দেবাংশু আরও বলেন, “তাঁর রাজনৈতিক প্রজ্ঞাকে প্রণাম করতে আসা। সাজেশন নিতে আসা। আমার তরফ থেকে দাদাকে পাশে থাকার আবেদন করেছি।”

অন্যদিকে, ঘরের ড্রয়িংরুমে পাশে বসিয়ে দেবাংশুকে ‘সন্তানসম’ বলে সম্বোধন করে অসিত মজুমদার বলেন, “ও আমার প্রায় সন্তানের মতো। আমার মেয়ের বয়স ৪০। ওর বয়স তার কম। ও অনুরোধ করেছে আমি ওর পাশে আছি। আমি তৃণমূলের প্রার্থী জিতুক, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মুখ্যমন্ত্রী হোন আশার আশা এটা। তার জন্য যা করার করব।”

একসঙ্গে কি ভোটের ময়দানে দেখা যাবে দেবাংশু ও অসিত মজুমদারকে? জবাবে অসিত মজুমদার বলেন, “দেখবেন, আজ অথবা কাল নিশ্চয়ই দেখতে পাবেন। সময় বলবে।” অসিত আরও বলেন, “চুঁচুড়া-সহ গোটা রাজ্যে আরও বড় খেলা হবে।” প্রসঙ্গত এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা হয়েছে অসিত মজুমদারের।

আরও পড়ুন- বনগাঁর রাজনীতির ‘ঘরের মেয়ে’ এবার বিধানসভার লড়াইয়ে, চর্চায় ঋতুপর্ণা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

বনগাঁর রাজনীতির ‘ঘরের মেয়ে’ এবার বিধানসভার লড়াইয়ে, চর্চায় ঋতুপর্ণা

তিনি রাজনীতির আঙিনায় নতুন নন, কিন্তু বিধানসভার মহাযুদ্ধে পা রাখছেন এই প্রথমবার। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার...

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...

শুরুতেই দর্শকের মন কাড়ল ‘কর্পূর’, জমজমাট স্পেশাল স্ক্রিনিং

একঝাঁক তারকার উপস্থিততে শহরে হয়ে গেল "কর্পূর"-এর স্পেশাল স্ক্রিনিং। উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম শীল, ঋতুপর্ণা সেনগুপ্ত, ব্রাত্য বসু,...