Thursday, April 9, 2026

৯০০ গোল, মেসির মাইলস্টোনের দিনে আটকে গেল ইন্টার মায়ামি

Date:

Share post:

সাফল্যের মুকুটে আরও একটি রঙিন পালক যুক্ত হল মেসির (Messi)।নিজের কেরিয়ারে ৯০০ গোলের মাইলস্টোন স্পর্শ করলেন এলএম টেন। বুধবার রাতে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোয় ম্যাচে ন্যাশভিলের বিরুদ্ধে ৯০০তম গোলটি করলেন আর্জেন্টাইন মহাতারকা। রোনাল্ডোর পর এবার মেসির নামের পাশে ৯০০ গোল।

ন্যাশভিলের বিরুদ্ধে ম্যাচের সাত মিনিটে বাঁ পায়ের যাদুতে দর্শনীয় গোল করলেন । যদিও মেসির মাইলস্টোন গড়ার দিনে জয় অধরাই থাকল ইন্টার মায়ামির। ন্যাশভিল এসসির সঙ্গে ১-১ গোলে ড্র করে কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলো থেকেই বিদায় নিল মায়ামি।

২০২৩- সালে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন মেসি (Messi)। মার্কিন এই ক্লাবের হয়ে ৮১টি গোল করে ফেললেন। তিনি বার্সেলোনার হয়ে ৬৭২টি গোল করেছেন। পিএসজির হয়ে ৩২টি, দেশের জার্সিতে হয়ে ১১৫টি গোল রয়েছে। ২১ বছরের কেরিয়ারে ৯০০টি গোল করলেন মেসি। প্রথম গোল করেছিলেন ২০০৫-এ, বার্সেলোনার হয়ে আলবাসেতের বিরুদ্ধে। রোনাল্ডোর থেকে অনেকটা দূরে মেসি। পর্তুগিজ তারকার গোল সংখ্যা ৯৫৬।

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...