Thursday, April 9, 2026

আর জি কর আন্দোলনে গেরুয়া যোগে সিলমোহর, পানিহাটিতে বিজেপির সম্ভাব্য প্রার্থী অভয়ার মা!

Date:

Share post:

এতদিনে ঝুলি থেকে বেড়াল বেরল। আর জি করের তরুণী চিকিৎসক-পড়ুয়ার নৃশংস ধর্ষণ-খুনের প্রতিবাদে বিরোধীদের রাজনৈতিক উস্কানির অভিযোগ ছিল আগেই। এবার বিজেপির হয়ে প্রার্থী হয়ে সেই অভিযোগে সিলমোহর দিলেন খোদ অভয়ার মা। কারণ, এবারের নির্বাচনে তিনি নাকি বিজেপির প্রার্থী হচ্ছেন। যদিও এখনও গেরুয়া শিবিরের দ্বিতীয় প্রার্থী তালিকা এখনও প্রকাশিত হয়নি। কিন্তু সংবাদ মাধ্যমে অভয়ার মা জানিয়েছেন, মেয়ের মৃত্যুর বিচার চাইতে ভোটে লড়বেন। বিষয় নিয়ে খোঁচা দিয়েছে সিপিএম-তৃণমূল।

বাংলায় ছাব্বিশের বিধানসভা নির্বাচেনর (Assembly Election) জন্যে বৃহস্পতিবারই দ্বিতীয় পর্যায়ে প্রার্থী তালিকা (Candidate List) ঘোষণা করার কথা বিজেপির (BJP)। তার আগেই খবর, পানিহাটি আসনে গেরুয়া শিবিরের প্রার্থী হচ্ছেন আর জি করের (R G Kar Hospital) মৃতার মা। সংবাদ মাধ্যমে নিজেই জানান, মেয়ের সুবিচার ছিনিয়ে আনতে বিজেপির হয়ে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আর জি করের তরুণী চিকিৎসক-পড়ুয়ার নৃশংস ধর্ষণ-খুনের ৪৮ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে ধরে কলকাতা পুলিশ। মুখ্যমন্ত্রী পরিবারকে অনুরোধ করেন তদন্তভার এক সপ্তাহ পুলিশের কাছেই রাখতে। তারা না পারলে সিবিআইয়ের (CBI) আর্জি জানাতে। কিন্তু অভয়ার বাবা-মা তার আগেই আদালতের দ্বারস্থ হয়ে কেন্দ্রীয় এজেন্সির তদন্তের আবেদন করেন। আদালতের নির্দেশে আর জি কর ঘটনার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। যদিও কলকাতা পুলিশ যে সঞ্জয় রাইকে অভিযুক্ত বলে গ্রেফতার করেছিল, তাকেই মূল অভিযুক্ত বলে চার্জশিট পেশ করে সিবিআই। আদালতে দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা কাটছে সঞ্জয়। কিন্তু নিজেরাই সিবিআই ডেকে নিয়ে এসে অভয়ার বাবা-মা পরে সিবিআই-এর তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন। বারবার তাঁরা সিবিআইয়ের তদন্ত পদ্ধতির সমালোচনা করেন। এবার সেই কেন্দ্রের শাসকদল বিজেপির হয়েই ভোটে লড়তে চলেছেন তিনি। যে বিজেপির হয়ে তিনি প্রার্থী হতে চলেছেন, সেই বিজেপিই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির পরিচালনা করে বলে অভিযোগ।

যদিও মেয়ের মৃত্যুর ন্যায় বিচারের জন্যেই তাঁর এই পদক্ষেপ বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন অভয়ার মা। রাজনৈতিক ব্যক্তির মতোই বাংলায় অরাজকতার অভিযোগ তুলে সরকার বদলে ফেলার কথাও বলেছেন তিনি।

তবে অভয়ার মায়ের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে তৃণমূল (TMC), সিপিএম (CPM)। তৃণমূলের তরফে কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, আমি প্রথম থেকেই ওঁদের বলেছিলাম যে পলিটিসাইজ হয়ে যাবেন না। প্রথম থেকেই আমরা বলেছিলাম এই ঘটনার আবেগকে কাজে লাগিয়ে সিপিএম, বিজেপি ফায়দা তোলার চেষ্টা করছে। এবার এই দড়ি টানাটানিতে ওঁরা কাদের দিকে যাবেন সেটা তাঁদের সিদ্ধান্ত। আর জি করের অত্যন্ত দুঃখজনক ঘটনায় আমাদের সেই মেয়েটির প্রতি সমবেদনা রয়েছে।

সিপিএমের তরফে শতরূপ ঘোষ বলেন, এর আগেও নরেন্দ্র মোদি-অমিত শাহদের সঙ্গে দেখা করতে চেয়েছেন অভয়ার বাবা-মা। সেখানে তাঁরা দেখা না করায় সংবাদ মাধ্যমে সামনে ক্ষোভ প্রকাশ করেছেন অভয়ার বাবা-মা। এবার সেই বিজেপিরই প্রার্থী হতে চলেছেন তিনি। তাঁর সন্তান হারানোর শোকের প্রতি আমাদের সমবেদনা রয়েছে। তবে অভয়ার আন্দোলনকে সংগঠিত করতে সিপিএমের যে নেতা কর্মী সমর্থকরা গ্রেফতার হয়েছেন, সারা বাংলার মানুষ আবেগে ভেসেছেন সেটাকে অপমান করবেন না-এটাই তাঁর মেয়ের কাছে আবেদন। আর যে মীনাক্ষি মুখোপাধ্যায় আন্দোলনের প্রথম দিন থেকে অভয়ার পরিবারের পাশে ছিলেন- তিনি বলেন, যখন আর জি করের ঘটনা জানতে পারি, তখন কি জানতাম সে তৃণমূল না বিজেপি। সে একটি ডাক্তারি পড়ুয়া বলেই তাঁদের পাশে দাঁড়িয়ে ছিলাম। এখন তাঁদের যেটা ঠিক মনে হচ্ছে তাঁরা করছেন।

সেন্টিমেন্টাল তাস খেলে সিপিএম প্রার্থী করেছে নিহত তমন্না খাতুনের মা সাবিনা ইয়াসমিনকে। এবার হয়ত বিজেপি প্রার্থী করতে চলেছে অভয়ার মা-কে। রাজনৈতিক মহলের মতে, পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরেই সন্তানহারা মায়েদের বোড়ে করে নির্বাচনী বৈতরণী পার করতে চাইছে বাম-বিজেপি।

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...