Saturday, April 11, 2026

ISL: দমকা হওয়ায় নৌকাডুবি, ঘরের মাঠে হার বাগানের

Date:

Share post:

বিকেল থেকেই মেঘের সঙ্গে দমকা হাওয়া শহর জুড়ে। দমকা হওয়াতেই বেসামাল পাল তোলা নৌকা আইএসএলে(ISL) মুম্বই সিটি এফসি বিরুদ্ধে ০-১ গোলে হার মোহনবাগানের(Mohunbagan)।

৪-২-৩-১ ছকে দল সাজান স্প্যানিশ কোচ। রবসনকে প্রথম একাদশে রাখেননি কোচ লোবেরা। এখনও ফুল ফিট হননি ব্রাজিলিয়ান তারকা।

২১ মিনিট থেকে খেলায় ফিরল মুম্বই। ২১ মিনিটে নওফলের শট কোনও ক্রমে সেভ করলেন বিশাল কাইথ।

এর পরেই বিপদ ঘনায় বাগান(Mohunbagan) দুর্গে। পেরেরা দিয়াজের থেকে বল বাগান বক্সে ঢুকে পড়েন ছাঙতে, কোনও ভাবে বলকে প্রতিহত করেন বিশাল , তারপর গোলমুখী বলকে ক্লিয়ার করেন মেহতাব সিং। আকাশ মিশ্রর সঙ্গে সংঘর্ষও হয় মেহতাবের।।
২৬ মিনিটে দুরন্ত তালমিল থেকে গোল করলেন নওফল।বাগান প্রাক্তনীর জনি কাউকোর পাস থেকে গোল করলেন নওফল।
৩৯ মিনিটে কামিংসের হেড দুরন্ত দক্ষতাতে আটকালেন ফুরবা লেপচা। ৪৪ মিনিটে বাগান দুর্গের পতন রোধ করলেন সেই বিশাল। দিয়াজের শট দক্ষতার সঙ্গে রুখে দিলেন বাগান গোলরক্ষক।
প্রথমার্ধের একেবারে শেষ দিকে দিমির ফ্রি কিক একটু জন্য বাইরে দিয়ে যায়। প্রথম ৪৫ মিনিট শেষে ১ গোলে পিছিয়ে থেকে সাজঘরে ফেরে মোহনবাগান।

মুম্বইয়ের ডিফেন্ডার কার্যত নড়তেই দিলেন না ম্যাকলারেনকে। ৫৯ মিনিটে সুযোগ পেলেও সাইড নেটে মারলেন ম্যাকলারেন। ৬৩ মিনিটে দিমি হেডে গোল করলেও তা অফ সাইডের জন্য বাতিল হল।

কাউকো ক্লান্ত হতেই চাপ বাড়াতে শুরু করল মোহনবাগান। কিন্তু মুম্বই রক্ষনে ফাটল ধরাতে পারছিলেন না লিস্টন, রবসনরা। ফলে রক্তচাপ বাড়ছিল।৭০ মিনিট থেকে ৭৫ মিনিটে টানা বেশ কয়েকটি কর্নার পেলেও একটাও কাজে লাগাতে পারল না মোহনবাগান। দীপককে তুলে সাহালকে নামালেন গোলের সন্ধানে। কিন্ত সময় যত এগোয় ততই মুম্বই মরিয়া হতে থাকে।
অনেক চেষ্টা করে বলে দরজা খুলতে পারল না মোহনবাগান।

রবসন এই দলের কান্ডারি। কিন্তু রবসন ফিট হননি পুরো, দিমিকে আটকে বাগানের সাপ্লাই লাইন কেটে দিল মুম্বই। ১৭ ম্যাচ পর ঘরের মাঠে হার বাগানের। বেঙ্গালুরুর বিরুদ্ধে ড্র, এদিন মুম্বইয়ের বিরুদ্ধে হার, ছন্দে থাকা মোহনবাগানের খেলায় আশনি সংকেত। আপাতত কিছু দিন সময় পাবেন লোবেরা ভুল শুধরে নিতে। এই হারে দ্বিতীয় স্থানে নেমে গেল মোহনবাগান।

Related articles

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলার পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...