Saturday, April 11, 2026

নিষ্কৃতিমৃত্যুর পথে যাত্রা, বন্ধ হরিশের পুষ্টি ও রক্ত পরীক্ষা

Date:

Share post:

সুপ্রিম কোর্টের (Supreme Court) অনুমতির পর প্যাসিভ ইউথেনেশিয়ার (Passive Euthanasia) প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছালেন হরিশ রানা (Harish Rana)। দিল্লির এইমসে (AIIMS Delhi) চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা পদ্ধতিতে বড় পরিবর্তন আনা হয়েছে। সূত্রের খবর, নির্ধারিত প্রোটোকল অনুযায়ী তাঁর শরীরে পুষ্টি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি রক্তের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করাও আর হচ্ছে না।

চিকিৎসক মহলের একাংশের দাবি, প্যাসিভ ইউথেনেশিয়ার ক্ষেত্রে জীবনরক্ষাকারী সাপোর্ট ধাপে ধাপে তুলে নেওয়াই এখানে মূল প্রক্রিয়া। সেই অনুযায়ীই হরিশের চিকিৎসায় এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে। যদিও তাঁকে এমন ওষুধ দেওয়া হচ্ছে যাতে অতিরিক্ত যন্ত্রণা না হয় এবং পুরো প্রক্রিয়াটি যতটা সম্ভব শান্তিপূর্ণ থাকে। সব থেকে বেশি নজর দেওয়া হচ্ছে যাতে কোনওভাবেই হরিশ শরীরে কষ্ট অনুভব না করেন। আরও পড়ুন: আদালতের নির্দেশে ১৬তম ধাপে রোজ ভ্যালির টাকা ফেরত শুরু

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, একাধিক বিশেষজ্ঞ চিকিৎসকের দল গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন। পরিবারকেও নিয়মিত আপডেট দেওয়া হচ্ছে। দীর্ঘদিনের অসহনীয় শারীরিক অবস্থার পর এই সিদ্ধান্তে পৌঁছনো পরিবারটির জন্য মানসিকভাবে অত্যন্ত কঠিন হলেও, তাঁদের বক্তব্য—এটাই হরিশের যন্ত্রণামুক্তির একমাত্র পথ।

Related articles

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...