Friday, April 10, 2026

সপ্তাহে দু’বার! অটোর এলপিজি গ্যাসে ৮ টাকা বৃদ্ধি, বাড়তে পারে ভাড়াও 

Date:

Share post:

শহরে যাতায়াতের খরচ বাড়ার আশঙ্কা আরও জোরালো হল অটোর জন্য ব্যবহৃত এলপিজি গ্যাসের দামে ফের বড়সড় বৃদ্ধিতে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার দাম বাড়ল, যার জেরে অটোভাড়া বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই একাধিক রুটে ভাড়া বৃদ্ধি নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা গিয়েছে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, অটোর এলপিজি গ্যাসের দাম লিটার প্রতি ৮ টাকা বাড়ানো হয়েছে। ফলে নতুন দাম দাঁড়িয়েছে ৭০.৬৮ টাকা, যা ছিল ৬২.৬৮ টাকা। এর আগে গত সপ্তাহেই ৫ টাকা বৃদ্ধি পেয়েছিল দাম। অর্থাৎ অল্প সময়ের মধ্যেই মোট ১৩ টাকা বেড়ে গেল জ্বালানির খরচ।

আন্তর্জাতিক পরিস্থিতির জেরে জ্বালানির বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষত পশ্চিম এশিয়ার সংঘাত পরিস্থিতির প্রভাব পড়ছে সরাসরি জ্বালানির দামে। তারই প্রভাব দেশীয় বাজারেও পড়তে শুরু করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে চাপে পড়েছেন অটোচালকরা। তাঁদের বক্তব্য, জ্বালানির খরচ বেড়ে গেলেও সব সময় ভাড়া বাড়ানো সম্ভব হয় না। ফলে আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখা কঠিন হয়ে উঠছে। ইতিমধ্যেই বহু চালক ভাড়া বাড়ানোর দাবি তুলতে শুরু করেছেন। অন্যদিকে, যাত্রীদের আশঙ্কা—এই অতিরিক্ত খরচের বোঝা শেষ পর্যন্ত তাঁদের উপরই চাপবে। নিত্যযাত্রীদের মতে, ধারাবাহিক মূল্যবৃদ্ধির ফলে দৈনন্দিন যাতায়াত আরও ব্যয়বহুল হয়ে উঠতে চলেছে।

আরও পড়ুন – ‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম তালিকা কি শুক্রবার? বৈঠকেও কাটল না অনিশ্চিয়তা! 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সাউথ সিটির পর এবার ডায়মন্ড প্লাজা, কলকাতার আরও এক মল কিনল ব্ল্যাকস্টোন

দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের পর এবার উত্তর শহরতলির ডায়মন্ড প্লাজা। কলকাতার আরও এক জনপ্রিয় মলের মালিকানা বদল...

ভোটের কাজে নিষেধাজ্ঞা! একযোগে ১০০ পুলিশ আধিকারিককে বদলি রাজ্যের

বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় রদবদল ঘটানো হলো রাজ্য পুলিশে। একযোগে ১০০ জন পুলিশ আধিকারিককে বদলি করল নবান্ন। যার...

IPL: মালিকের শহরে রুদ্ধশ্বাস জয় পন্থদের, হতশ্রী বোলিংয়ে হার কেকেআরের

আইপিএলে (IPL) হারের ধারা অব্যাহত কেকেআরের(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে ৩ উইকেটে জয় লখনউয়ের(LSG)। ইডেনে টসে হেরে প্রথমে ব্যাট করতে...

বড়সড় ছাঁটাই! ভোটার তালিকা থেকে নাম বাদ গেল প্রায় ২৭ লক্ষ মানুষের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শেষে বিধানসভা ভিত্তিক বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশনের...