Saturday, April 11, 2026

রাজ্যপালের আমন্ত্রণ রক্ষায় সৌজন্য সাক্ষাতে লোকভবনে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

সকালে রেড রোডে ঈদের নমাজে অংশগ্রহণের পরে শনিবার সন্ধেয় লোকভবনে (পূর্বতন রাজভবন) রাজ্যপাল আর এন রবির (R N Ravi) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যপালের আমন্ত্রণে সাড়া দিয়েই তিনি লোকভবন এসেছেন বলে জানান মুখ্যমন্ত্রী।

বিধানসভা নির্বাচনের আগেই আচমকা বাংলার রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেন সি ভি আনন্দ বোস। সেই জায়গায় আর এন রবিকে রাজ্যপালের (Governor) দায়িত্ব দিয়ে পাঠায় কেন্দ্র। ১২ মার্চ রবির শপথগ্রহণ অনুষ্ঠানে প্রথা মেনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। বাংলার বিষয়ে রাজ্যপালকে সংক্ষেপে তিনি বলেন, ”বাংলাকে যাঁরা ভালোবাসেন, বাংলাও তাঁদের ভালোবাসে।” রাজ্যপালের স্ত্রীর সঙ্গেও নিজে থেকেই আলাপ করেন মমতা। বাংলার মুখ্যমন্ত্রী আচরণে মুগ্ধ রবি তাঁকে একদিন লোকভবনে সান্ধ্য চা-চক্রে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।

সেই আমন্ত্রণে সাড়া দিয়ে এদিন সন্ধেয় তিনি লোকভবনে (Lokbhavan) আসেন বলে জানান মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের মমতা বলেন, কোনও বৈঠক বা আলোচনা নয়, স্রেফ সৌজন্য সাক্ষাৎ করতেই তাঁর লোকভবনে আসা। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কথায়, কোনও অ্যাজেন্ডা নেই। আমন্ত্রণ রক্ষা করতে এসেছেন তিনি। এর মধ্যে কোনও বিশেষ কারণ নেই।

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...