Friday, May 1, 2026

“স্ত্রী মানে গৃহপরিচারিকা নন”, দাম্পত্যের সংজ্ঞা বদলেছে: স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের

Date:

Share post:

জেন জি-র যুগে দাঁড়িয়েও যাঁরা ভাবেন সংসার সামলানো আর রান্নাবান্না শুধুমাত্র স্ত্রীর একার দায়, তাঁদের সপাটে জবাব দিল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। দেশের শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিল, স্ত্রী রান্না করছেন না বা বাড়ির কাজ ঠিকমতো করছেন না, শুধু এই কারণেই তাঁকে মানসিক নির্যাতনকারী বলা যাবে না।

একটি বিবাহবিচ্ছেদ মামলার শুনানিতে বিচারপতি বিক্রম নাথ (Vikram Nath) ও সন্দীপ মেহতার (Sandeep Mehta)-র বেঞ্চ সরাসরি বলে দেয়, “বিয়ে মানে গৃহপরিচারিকা আনা নয়, একজন জীবনসঙ্গীকে গ্রহণ করা।” বিচারপতি নাথ কথায়, বর্তমান সময়ে স্বামীকেও রান্না, কাপড় কাচা-সহ গৃহস্থালির কাজে হাত লাগাতেই হবে। আদালত সাফ জানিয়েছে, সময়ের সঙ্গে বদলেছে সম্পর্কের সংজ্ঞা, এখনকার যুগে সংসার মানে এখন দু’জনের সমান দায়িত্ব।

মামলার প্রেক্ষিতও কম নাটকীয় নয়। ২০১৭ সালে এই দম্পতির বিয়ে হয় এবং তাঁদের একটি সন্তান রয়েছে। স্বামীর অভিযোগ, বিয়ের কিছুদিনের মধ্যেই স্ত্রীর আচরণ বদলে যায়। স্ত্রী অশ্রাব্য ভাষা ব্যবহার করতেন, রান্না করতেন না, এমনকী সন্তানের জন্মের সময় তাঁকে নাকি ডাকা হয়নি বলেও অভিযোগ ছিল স্বামীর। এই অভিযোগের ভিত্তিতেই তিনি মানসিক নির্যাতনের অভিযোগ তুলে বিবাহ বিচ্ছেদ চান।

প্রথমে ফ্যামিলি কোর্ট স্বামীর অভিযোগকে গুরুত্ব দিয়ে ডিভোর্স মঞ্জুর করেছিল। কিন্তু পরে হাই কোর্ট সেই রায় বাতিল করে দেয়। এরপরই বিষয়টি পৌঁছয় সুপ্রিম কোর্টে।

পাল্টা যুক্তি দিয়েছেন স্ত্রীও। তাঁর দাবি, স্বামীর পরিবারের সম্মতিতেই তিনি সন্তান জন্ম দিতে বাপের বাড়িতে যান। কিন্তু সন্তানের জন্মের পর স্বামী বা তাঁর পরিবারের কেউই দেখতে আসেননি। শুধু তাই নয়, শ্বশুরবাড়ির তরফে নগদ টাকা ও সোনা চাওয়া হয়েছিল এবং তাঁর উপার্জনের টাকাও দিতে চাপ দেওয়া হয়- এমন গুরুতর অভিযোগও তোলেন তিনি।

এর আগে আদালত দুই পক্ষকে মধ্যস্থতার জন্য পাঠিয়েছিল, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। এবার সুপ্রিম কোর্ট (Supreme Court of India) নির্দেশ দিয়েছে, পরবর্তী শুনানিতে স্বামী-স্ত্রী দু’জনকেই ব্যক্তিগতভাবে হাজির থাকতে হবে।

Related articles

CEO মিথ্যে বলেছেন! স্ট্রং রুম নিয়ে DEO-র বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের ওয়েব কাস্টিংয়ে স্পষ্ট ধরা পড়েছে পোস্টাল ব্যালটে কারচুপি। তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছতার দাবিও করেছেন খোদ স্ট্রং...

জটিলতার অবসান, আমেরিকাতেই বিশ্বকাপ খেলবে ইরান, ঘোষণা ফিফার

আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের(USA) সঙ্গে যুদ্ধকালীন পরিস্থিতির কারণে আসন্ন ফিফা বিশ্বকাপে(FIFA World Cup 2026 )ইরানের(Iran) খেলা নিয়ে জটিলতার সৃষ্টি...

সিসিটিভি ফুটেজ উধাও! স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে সিইও অফিসের দ্বারস্থ তৃণমূলের প্রতিনিধি দল 

রাজ্যের বিভিন্ন গণনা কেন্দ্রের স্ট্রং রুমে সিসিটিভি নজরদারিতে বড়সড় বিভ্রাটের অভিযোগ তুলে সরব হলো তৃণমূল কংগ্রেস। শুক্রবার এই...

বেতন বকেয়ায় অনুশীলন বয়কট মহমেডান ফুটবলারদের, মরশুম শেষেই ইস্টবেঙ্গল ছাড়ছেন অস্কার!

মে দিবসের দিনেই অনুশীলন বয়কট মহমেডান ফুটবলারদের (Mohamedan Footballers)।   স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে ম্যাচের পর অনুশীলনে ছুটি দিয়েছিলেন কোচ...